• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে ২০ হাজার ঘনফুট জ্বালানী চোরাই কাঠ আটক করেছে যৌথ বাহিনী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2016   Saturday

রাঙামাটি শহরের মানিকছড়িস্থ আমছড়ি মুখ ও দেপ্পোছড়ি এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৭টি জীপ (চাঁদের গাড়ী)সহ প্রায় ২০ হাজার ঘনফুট জ্বালানী কাঠ আটক করেছে। কাঠ পাচারকারী সন্দেহে ৪জনকে আটক করা হয়েছে।

 

বন বিভাগ সূত্রে জানা যায়, শনিবার ভোরের দিকে শহরের মানিকছড়িস্থ আমছড়ি মুখ ও দেপ্পোছড়ি এলাকায় গোপণ সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, বন বিভাগ ও পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। অবিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা ১৭টি জীপসহ প্রায় ২০ হাজার ঘনফুট জ্বালানী কাঠ আটক করে। যার বর্তমান বাজার মূল্য অনুমানিক ২০ লক্ষ টাকা। এসময় কাঠ পাচারের সন্দেহে ৪জনকে আটক করা হয়। ধানরা করা হচ্ছে আটক এসব জ্বালানী ইটভাটায় পুড়ানোর জন্য স্তুপ করে রাখা হয়েছিল। 

 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃত জ্বালানী কাঠ ও খোলা জীপগুলো বন বিভাগে কাছে হস্তান্তর করা হয়েছে। কাঠ পাচার জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।  এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ