• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটিতে সহকর্মীর রাইফেলের গুলিতে এক পুলিশ কনষ্টেবলের মৃত্যু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2016   Saturday

রাঙামাটি শহরের রাঙ্গাপানিস্থ সুখী নীলগঞ্জের পুলিশ লাইনে অসাবধানতাবসত এক সহকর্মীর রাইফেল থেকে বের হওয়া গুলিতে পূনর্য় বড়ুয়া  নামের এক পুলিশ কনষ্টেবল নিহত হয়েছেন। ঘটনার পর অপর কনষ্টেবল সৌরভ বড়ুয়াকে অজ্ঞান হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করা হয়েছে।  শনিবার  বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। 

 

পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি শহরের রাঙ্গাপানিস্থ সুখী নীলগঞ্জের পুলিশ লাইনে  শনিবার পৌনে ১২টার দিকে কনষ্টেবল সৌরভ পুলিশ লাইনের নিরাপত্তা চৌকিতে তার ডিউটি শেষ করে নিজ রুমে যান। এসময় তারই রুমমেট কনষ্টেবল পূর্নয় বড়ুয়া সাথে  কথা বলার সময় বিছানায় রাখা চাইনিজ রাইফেল থেকে আকস্মিকভাবে  একটি গুলি বের হয়। এতে করে কনষ্টেবল পূর্নয় বড়ুয়ার ডান পাশের কোমড়ে গুলিবিদ্ধ হলে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন। সাথে  সাথে সৌরভ বড়ুয়াও   ঘটনার আকস্মিকতায় অজ্ঞান হয়ে যায়।

 

পরে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে  কর্তব্যরত  চিকিৎসাধীক পূর্নয় বড়ুয়াকে মৃত ঘোষনা করেন। পুলিশ লাইনের নিরাপত্তা চৌকিতে সৌরভের স্থলে ডিউটিতে যাওয়ার কথা ছিল। নিহত কনষ্টেবল চারমাস আগে প্রশিক্ষণ শেষে চাকুরিতে যোগদান করেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজানের পূর্ব গোজরা হোয়ারা পাড়ায়।

 

এদিকে, কনষ্টেবল সৌরভ বড়ুয়ার অবস্থার অবনতি হলে তাকে রাঙামাটি  জেনারেল হাসপাতাল  থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

ঘটনার পর পেয়ে  জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন  ও পুলিশ সুপার  সাঈদ তারিকুল হাসানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

 

রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ঘটনাটি আকস্মিকভাবেই ঘটতে পারে। এ ঘটনার ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট জমা  দেবেন।  রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ