• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

আলীকদমের আইনি সহায়তা বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2016   Saturday

বান্দরবানের আলীকদম উপজেলায় পার্বত্য জনগোষ্ঠীর জন্য সরকারি খরচে বিনামূল্যে আইনি সহায়তা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন এবং উপজেলা আইনগত সহায়তা কমিটি সক্রিয়করণ বিষয়ক শনিবার আলোচনা ও মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল এর সিএলএস-শিখা প্রকল্পের সহযোগিতায় আলীকদম উপজেলার সভা কক্ষে  কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আইনগত সহায়তা কর্মকর্তা ও জেলা বিজ্ঞ যুগ্ম জজ মোঃ জসিম উদ্দিন।

 

আলীকদম উপজেলা আইনগত সহায়তা কমিটি সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিরীন আক্তার রোকসানা ও ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রো ও থানা অফিসার্স ইনর্চাজ আপ্পেল্লা রাজু নাহা এবং গ্রীন হিল-সিএলএস-শিখা প্রকল্পের আইনজীবী আহমেদ তাসনিম আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীন হিল পি.সি এ্যাডভুকেসি বিটু দত্ত। 

 

অনুষ্ঠানের অন্যান্য মধ্যে  উপস্থিত ছিলেন, ১নং আলীকদম সদর ইউপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, গ্রীন হিল আলীকদম শাখা এলাকার সমন্বয়কারী কুশল চাকমা, রিকো খীসা ছাড়াও উপজেলার সরকারি ও বেসরকারী কর্মকর্তা ও হেডম্যান-কারবারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিজ্ঞ যুগ্ম জজ মোঃ জসিম উদ্দিন বলেন, সরকার বিনামূল্যে আইনী সহায়তা অসহায় দরিদ্রদের নিশ্চিত করছে কিন্তু এতে প্রত্যেক ইউনিয়ন ও উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটিকে সক্রিয় হতে  হবে। পাড়া বা মহল্লা এবং গ্রাম বা ওর্য়াড পর্যায় আইনগত সহায়তা বিষয়ে প্রচার-প্রসার বাড়ানো বিষয়ে প্রধান  অতিথি বক্তব্যে তুলে ধরেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ