• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটির জুরাছড়িতে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2016   Saturday

"সুস্থ শরীরে সুস্থ মন" এ শ্লোগানকে সামনে রেখে সারদেশের ন্যায় রাঙামাটির জুরাছড়িতে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  উদয়জয় চাকমা।

 

জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যন রিটন চাকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, ভূবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল কালাম আজাদ পাতুয়ারী।  অনুষ্ঠান সঞ্চালনা করেন পানছড়ি ভূবনজয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা। অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং অভিবাবকরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা  উচ্চ লাফ, দীর্ঘ লাফ, দৌড়, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ইভেন্টের খেলার অংশগ্রহন করেন।পরে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরন করা হয়।  অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

অপরদিকে,মহান মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ অফিস প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্য উদয়জয় চাকমা বলেন, শিক্ষার্থীদের পড়া লেখার পাশাপাশি শারীরিক ব্যায়াম শরীরচর্চা কিংবা খেলাধুলার প্রয়োজন রয়েছে। ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার কারণে বাংলাদেশ আজ বিশ্বেও কাছে পরিচিতি লাভ করেছে। দেশের অনেক খেলোয়ার বিদেশের মাটিতে ফুটবল, ক্রিকেট, এবং এ্যাটলেটিক্স খেলায় গৌরব অর্জন করে আসছে, তাই বিশেষ করে অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের খেলাধুলার বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার আহবান জানান চেয়ারম্যান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ