• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

ভাষা শহীদদের প্রতি জুরাছড়ি উপজলোবাসীর বিনম্র শ্রদ্ধা নিবেদন

সুমন্ত চাকমা, জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2016   Sunday

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাঙামাটির জুরাছড়ি উপজেলাবাসী। 

 

রোববার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে প্রথমে জুরাছড়ি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস-চেয়ারম্যান রিটন চাকমা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। এরপর পর্যায়ক্রমে পুলিশ প্রশাসনের পক্ষে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে এম আলগীর জাহান,আওয়ামীলীগের অঙ্গসংগঠনের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি চারু বিকাশ চাকমা ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কল্পীতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি অঙ্গসংগঠনের পক্ষে সুমিত চাকমা, ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের পক্ষে ক্রীড়া শিক্ষক শান্তি ময় চাকমার, বেসরকারী উন্নয়ন সংস্থা সিআইপিডির পক্ষে উপজেলা সমন্বয়ক দয়াল চাকমা,সমাজ সেবা ও যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত সেচ্ছা সেবী ক্লাবের পক্ষে সভাপতি অনুপম চাকমা পুষ্পস্তবক অর্পন করেন।

 

এরপরই বিভিন্ন রাজনৈতিক দল সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পন শেষে কিছুক্ষণ নীরবে দাাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

 

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে প্রভাত ফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও মোঃ লিয়াকত আলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিটন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান তরুন মনি চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপাশ খীসা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান। এসময় উপজেলার সরকারী-বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ