• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বরকলের দুর্গম দক্ষিণ বরুনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2016   Sunday

রাঙামাটির বরকল উপজেলার দুর্গম দক্ষিণ বরুনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন উদ্বোধন করা হয়েছে। সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার রোববার এ বিদ্যালয়ের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর -এলজিইডির অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যায়ে এ স্কুল ভবন নির্মান করা হয়েছে।

 

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার দীপংকর তালুকদার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য সুবির চাকমা, হাজাছড়া আনসার ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ সিরাজ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা । এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


দীপংকর তালুকদার বলেন, সরকার পার্বত্য এলাকায় আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এতে দুর্গম এলাকর শিক্ষাথীদের পড়ালেখা করার সুযোগ বাড়বে ।

 

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বরুনাছড়ির জরাজির্ণ কাঁচা স্কুল ঘর থেকে নতুন পাকা ভবন করে দেয়ায় দুর্গম দক্ষিণ বরুনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্র ছাত্রী পাকা স্কুল ভবনের ক্লাশ করার সুযোগ পেলো। গত নির্বাচনে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের প্রতিশ্রুতির আলোকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এ বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করে এবং দেড় বছরের মধ্যে এই স্কুল নির্মাণ কাজ শেষ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ