• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

লামায় এক যুবককে পিটিয়ে হত্যাঃগ্রেফতার ২

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2016   Thursday

লামা উপজেলার লামা সদর ইউনিয়নের হাসপাতাল পাড়ায় মোবাইল চুরিকে কেন্দ্র করে আব্দুর শুক্কুর (২২) নামক একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।  হত্যার অভিযোগে পুলিশ তাজুল ইসলাম (৪০) ও তার মেয়ে সীমা আক্তার (১৮)-কে আটক করেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে।

 

নিহতের মা পাখি বেগম জানান,, বুধবার সকালে তাজুল ইসলামের স্ত্রী রীনা বেগম (৩২) পার্শ্ববর্তী পাখি বেগমের ঘরে একটি মোবাইল চার্জ দেন। সেখান থেকে মোবাইলসহ পাখি বেগমের একটি মোবাইল হারিয়ে যায়। এ নিয়ে পাখি বেগম ও তাজুল ইসলামের পরিবারের সদস্যদের মধ্যে দফায় দফায় বাগবিতন্ডা হয়।

 

এক পর্যায়ে বৃহস্পতিবার সকালের দিকে তাজুল ইসলাম ও তার স্ত্রী এবং তার দুই মেয়ে সীমা (১৮), লীমা (১৫) পাখি বেগমের ঘরে প্রবেশ করে আব্দুর শুক্কুকে মারধর করলে ঘটনাস্থলে আব্দুর শুক্কুর নিহত হয়। হত্যাকান্ডের অপর দুই আসামী রীনা বেগম ও ও তার মেয়ে লীমা পলাতক রয়েছে।

 

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনায় নিহতের মা পাখি বেগম বাদী হয়ে চার জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আব্দুর শুক্কুর গত ১১ফেব্রুয়ারী একই এলাকার মেহেরাজের কন্যা সন্তান ফাতেমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল।

 

লামা থানার উপ-পরিদর্শক (এস.আই) রবিউল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি হত্যাকান্ডের সত্যতার বিষয়টি নিশ্চিত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ