• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

বরকলের ভূষনছড়ায় এক ব্যক্তির লাশ উদ্ধারঃ আটক ৩

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2016   Friday

শুক্রবার রাঙামাটির বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়ন এলাকা থেকে হারিছ মোল্লা(৫৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে  আঘাতের চিহৃ রয়েছে।


এদিকে, পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে প্রথম স্ত্রীর পরকিয়ার কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নিহতের দ্বিতীয় স্ত্রী হেনরা বেগম(৩০) এবং নিহতের ভায়রা সগীর হোসেন(৪২) ও শ্যালক রবিউল আলম(২৭)।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাম প্লেন নামক এলাকায় শুক্রবার সকালের দিকে এলাকার লোকজন বাড়ীর মাত্র ৫শ গজ দুরত্বে তামাক ক্ষেতের মধ্যে হারিছ মোল্লার মৃত দেহ দেখতে পায়। লাশটি এতে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে বককল থানায় নিয়ে যাওয়া হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ ধারনা করছে দ্বিতীয় স্ত্রীর পরকিয়ার কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।


পুলিশ এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দ্বিতীয় স্ত্রী হেনরা বেগম এবং নিহতের ভায়রা সগীর হোসেন(৪২)পিতা মৃত আব্দুল হামিদ ও শ্যালক রবিউল আলম(২৭) পিতা মৃত মোজেদ মোজ্জাদ্দার-কে আটক করেছে। প্রায় দু’বছর আগে প্রথম স্ত্রী রাশিদা বেগম মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী হেনরা বেগমকে বিয়ে করেন হারিছ মোল্লা।


বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলু কান্তি বড়ুয়া জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ ৩জনকে আটক করেছে। পুলিশ ধারনা করছে দ্বিতীয় স্ত্রীর পরকিয়ার কারণে হারিছ মোল্লাকে মেরে ফেলা হতে পারে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ