• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন দীপংকর তালুকদার
কাপ্তাইয়ের ওয়াগ্গায় ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি বসতঘর পুড়েছে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2016   Friday

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নাধীন দুর্গম কুকিমারা পাড়ায় শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে  ৯টি বসতঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

জানা যায়, কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নাধীন দুর্গম কুকিমারা পাড়ায় শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এতে মহুর্তের মধ্যে আগুন চারদিকে সরিয়ে পড়লে ৯টি বসতঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

এদিকে, বিকালে তাৎক্ষণিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে পরিবারগুলোর মাঝে রাঙামাটি জেলা আ’লীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ব্যক্তিগত তহবিল  থেকে নগদ অর্থ, খাদ্যসামগ্রী,  তৈজসপত্রসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

 

এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান অংলাচিং মারমা প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ