• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

জেএমবি’র শীর্ষ নেতা গালীবের বিরুদ্ধে ২৫ এপ্রিল রাঙামাটির আদালতে স্বাক্ষ্য গ্রহনের দিন ধার্য্য

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2016   Tuesday

রাঙামাটিতে বিস্ফোরক দ্রব্য আইনের মালায় গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র (জামায়াতুল মোজাহেদীন বাংলাদেশ) শীর্ষ নেতা শামীম হোসেন গালীবের বিরুদ্ধে আগামী ২৫ এপ্রিল স্বাক্ষ্য গ্রহনের দিন ধার্য্য করেছেন আদালত।

 

মঙ্গলবার রাঙামাটির সহকারী জেলা ও দায়রা জজ আজিজুল হকের আদালতে হাজির করা হলে মামলার শুনানী শেষে আদালত এ স্বাক্ষ্য গ্রহনের দিন ধার্য্য করেন।

 

আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মোঃ নুরুল হক জানান, ২০০১ সালে ১৩ সেপ্টেম্বর রাঙামাটিতে বিস্ফোরক আইনের মামলায় আটক নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র  শীর্ষ নেতা শামীম হোসেন গালীবকে আজ মঙ্গলবার রাঙামাটির সহকারী জেলা ও দায়রা জজ আজিজুল হকের আদালতে হাজির করা হয়। এতে আদালত মামলার শুনানী শেষে গালীবের বিরুদ্ধে আগামী ২৫ এপ্রিল স্বাক্ষ্য গ্রহনের দিন ধার্য্য করে ফের  আদালতে পাঠানোর  নির্দেশ  দিয়েছেন।

 

তিনি আরও জানান, ২০০১ সালে রাঙামাটি কতোয়ালী থানায় বিষ্ফোরক আইনে মামলা দায়েরের পর দীর্ঘ ১৫ বছরে রাষ্ট্র পক্ষ কোন স্বাক্ষী আনতে পারেননি। তাই মামলার বিচার কাজ বিলম্বিত হয়  এবং  আসামী দীর্ঘ বৎসর ধরে কারাগারে আটক ছিলেন।

উল্লেখ্য, ২০০১ সালের ১৩ সেপ্টেম্বর রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সমানে  হোটেল ড্রীমল্যান্ডে একটি কক্ষে অবস্থান নিয়ে জেএমবি’র নেতা শামীম হোসেন গালিব বোমা তৈরীর করছিলেন। এতে বোমা তৈরীর সময় বিষ্ফোরণে গালিব ও তার সহযোগী নছরুলা ওরফে আরিফ বিল্লাসহ অপর একজন আহত হয়। দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় রাঙামাটি থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা  দেয়া হয়। 

 

এ বিস্ফোরনের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরীর সরঞ্জাম ও  বিষ্ফোরণের বিভিন্ন আলামত সংগ্রহের পর পুলিশ বাদী হয়ে রাঙামাটি কতোয়ায়ী মামলা দায়ের করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ