• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাউখালীর ঘাগড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Feb 2016   Monday

রাঙামাটির কাউখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে তিন দোকান ও তিন বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ঘাগড়া বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

 

স্থানীয়রা জানায়, সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ঘাগড়া বাজারে একটি দোকানে আগুন লাগে। এতে আগুন মহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী তিন দোকান ও তিন বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।  অগ্নিকান্ডের খবর পেয়ে এলাকার লোকজন ছুটে  গিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪০ মিনিট চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে।

 

আগুনে নারায়ন মিত্রের মুদি দোকান, রফিকুল ইসলামের ফার্নিচারের দোকান, তাজুল ইসলামের ইলেক্ট্রনিক্সের দোকান, শাহাদাৎ হোসেন সামুনের বসত ঘর, রিয়াদ হোসেনের বসত ঘর, ধীমান বড়–য়ার মোবাইলের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন তাদের প্রায় ৪০ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে  হিন্দু ধর্মাবলম্বীদের বাৎসরিক মহোৎসব থাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো বন্ধ ছিল।  যার ফলে কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

 

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ গোলাম মোস্তাফা জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। এতে  প্রায় ৩০ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হবে বলে প্রাথমিকভাবে ধারনা।

 

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙামাটির জেলা প্রশাসক সামসুল আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরণ সাহাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক পরিবার প্রতি ৫ হাজার টাকা ও ১০ কেজি চাউল বিতরণ করা হয়।

 

সম্প্রতি ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ঢেউটিন প্রদানঃ এদিকে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করেছে কাউখালী  উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার তিনটি পরিবারকে ছয় হাজার টাকার চেক ও দুই বান করে ঢেউ টিন তুলে দেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরণ সাহা, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোতালেব, পাইচামং মারমা প্রমূখ।

 

নগদ অর্থ সহায়তা ও ঢেউটিন পেয়ে সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অগ্নিকান্ডে নিঃস্ব হওয়া উপজেলার কাশখালী গ্রামের আব্দুল মতিন, রাঙ্গীপাড়া গ্রামের আবুল কালাম এবং বড়ডলু পাড়া গ্রামের অংচাপ্রু মারমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ