• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিশেষ অবদান রাখায় পাহাড়ের ৫ গুনী ব্যক্তিকে মোনঘর শিশু সদনের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2016   Friday
no

no

শুক্রবার রাঙামাটিতে মোনঘর শিশু সদনের পক্ষ থেকে গুনীজন সম্মাননা প্রদান করা হয়েছে।


মোনঘর সন্মেলন আয়োজিত গুনীজন সন্মানা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। মোনঘর কার্যকরি কমিটির সভাপতি সুকুমার দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারী কলেজের প্রাক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. সুধীন দেওয়ান, প্রফেসার মংসানু চৌধুরী, বিশিষ্ট সঙ্গীত শিক্ষক মনোজ বাহাদুর গুর্খা, মোন ঘরের প্রাক্তন ছাত্র নিখিল চাকমা, জ্যোতি চাকমা ও বিভুতি চাকমা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোনঘর শিশু সদনের  পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কীর্তি নিশান চাকমা।


এর আগে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শিক্ষাবিদ প্রফেসার মংসানু চৌধুরী, সংস্কৃতি ও সৃজনশীলতায় বিশেষ অবদান রাখায় সংগীত শিল্পী মনোজ বাহাদুর গুর্খা, চাকমা ভাষায় বর্ণমালার সফটওয়্যার তৈরির জন্য বিভূতি চাকমা ও জ্যোতি চাকমা এবং কৃষি গবেষনায় অবদান রাখায় নিখির চাকমাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


প্রধান অতিথি প্রাক্তন পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান বলেন,দেশের রাজনৈতিক নেতা ও বিদেশী দাতা সংস্থাদের দিকে না তাকিয়ে নিজেদের উদ্যোগেই প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মোনঘরকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিগত ৪০বছরে কি হয়েছিল তার দিকে তাকিয়ে ভবিষ্যতে এ প্রতিষ্ঠানটিকে কিভাবে ঠিকিয়ে রাখা যায় এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ভবিষ্যতে আমাদের সু-চিন্তত মতামতের মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটাতে হবে।


তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানটির আগের প্রেক্ষাপটের চাইতে বর্তমান প্রেক্ষাপট অন্যরকম। বর্তমান যুগে এতগুলো শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করলে প্রতিষ্ঠানটি চালানো খুবই কষ্টসাধ্য। তারপরও এই কার্যকরি কমিটি এটিকে ঠিকিয়ে রেখেছেন এটাই বড় কথা, এ জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

তারপরও সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের দূরদৃষ্টি, অনুপ্রেরনা ও আত্নবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই যেন আগামীতে দেশ-বিদেশের স্বনামধন্য ব্যক্তিদের মধ্যে একজন হয়। তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিষ্ঠানটির উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ