• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

গুণীজন সন্মাননা পেলেন সূর নিকেতনের প্রতিষ্ঠাতা কণ্ঠ শিল্পী মনোজ বাহাদুর গুর্খা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2016   Saturday

রাঙামাটি পার্বত্য জেলায় সংগীত জগতে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট কন্ঠ সংগীত  শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন সূর নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোজ বাহাদুর গুর্খা শিল্পকলা একাডেমী সম্মাননা লাভ করেছেন।  

 

শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীতে মিলনায়তনে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু তাকে মেডেল, সম্মাননার সনদ ও ক্রেস্ট তুলে দেন। 

 

মনোজ বাহাদুর গুর্খা ১৯৫৭ সালের ২০ জুন জন্ম গ্রহন করেন। তার পিতার নাম স্বর্গীয় জিৎ বাহাদুর মাঝি, মাতা স্বর্গীয়া ভানু মায়া মাঝি, সহধর্মিনী লক্সমী দেবী গুর্খা।

 

তাঁর বড় বোন মঞ্জু রানী গুর্খার হাত ধরে  তিনি সংগীত জীবনে প্রবেশ করেন। তিনি স্বর্গীয় সুরেন্দ্র লাল ত্রিপুরা, যতীন রোয়াজা, মরহুম দেলোয়ার হোসেন, স্বর্গীয় জগদানন্দ বড়ুয়া, স্বর্গীয় অমিতাভ বড়ুয়া, স্বর্গীয় দীলিপ দাশ গুপ্ত, হিমাংশু বিমল দাশ, স্বর্গীয় কল্যাণ মিত্র বড়ুয়া, স্বর্গীয় সোমেস্বর বড়ুয়া, স্বর্গীয় বিমলেন্দু দেওয়ান প্রমূখসহ বহু গুনী সঙ্গীতজ্ঞদের সান্নিধ্য লাভ করেছেন।

 

মনোজ বাহাদুর গুর্খা শিক্ষা জীবনে স্নাতক পাশ করা ১৯৭৬ সালে তিনি চট্টগ্রাম বেতারে কণ্ঠস্বর পরীক্ষায় উর্ত্তীন হন। সেখােন তিনি সান্নিধ্য লাভ করেন আনোয়ার মুফতি, রঙ্গলাল দেব চৌধুরী, আবু নাঈম, রনজিব বরন চৌধুরী, চান মিয়া, মোহাম্মদ হোসেনসহ আরো অনেকের।

 

তিনি রাঙামাটি বেতারের একজন তালিকাভূক্ত গীতিকার ও সংগীত প্রয়োজক হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন উপজাতীয় সাংস্কৃতিক ইনষ্টিটিউট বর্তমানে (ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট) ও রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীতে সঙ্গীত প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। 

 

এছাড়া তিনি সঙ্গীত প্রয়োজক, বাংলাদেশ বেতার, রাঙামাটি, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক এবং রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

 

মনোজ বাহাদুর গুর্খা তিনি শুধু একজন কষ্ঠ শিল্পী নন তিনি সুরকারও। চাকমা গানের পাশাপাশি তিনি বহু বাংলা গান লিখে নিজেই সুর করেছেন। তাঁর বন্ধু রিপন চাকমা, সুশান্ত চাকমা, পিন্টু চাকমা যেসব গান লিখতেন সেসব গানে গানের সুর করে নিজেও গাইতেন।  বর্তমানে তিনি সুর নিকেতন নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠনের প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ৬০জন ছাত্র-ছাত্রী রয়েছেন।

 

এ গুণী শিল্পীর কর্মের স্বীকৃতি স্বরুপ হিসেবে ২০০৪ উপজাতীয় সামাজিক ফোরাম থেকে সংগীতে সম্মাননা ও ২০০৫ সালে শিল্পী নিকুঞ্জ কর্তৃক সম্মাননা ভূষিত   হয়েছেন। ব্যাক্তি জীবনে তিনি দুই ছেলে ও এক কণ্যার জনক এবং আট ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

 

ইতোমধ্যে তার “জায়” মিউজিক ভিডিও,চাকমা, মারমা মিউজিক ভিডিও, উপজাতীয় গানের এমপি থ্রি মিউজিক সিডি, রাঙামাটি পাগাড়ে নামক মিক্সড মিউজিক এ্যালবাম, চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্টীরদের নিয়ে প্রামান্য চিত্র, তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক তথ্য চিত্র, চাকমা ভিডিও নাটক কোচ পানা (প্রথম প্রয়াস), “বাঝি বেই” চাকমা মিউজিক ভিডিও, বাংলা ভিডিও নাটক যৌতুক একটি অভিশাপ এবং প্রকাশিত গ্রন্থ-ক) স্বরলিপি চাকমা গানের বই-খ) নির্যাস (মিক্সড) বিশেষ জনপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়েছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ