• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে তিন দিন ব্যাপী চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্ধোধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2016   Sunday
no

no

আগামী ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে  রোববার রাঙামাটিতে তিন ব্যাপী চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে। 

 

মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্ম গড়ে তোল-এ শ্লোগানকে সামনে রেখে  বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানের উদ্ধোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি মনছুর আহমেদ মান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল এবং আওয়ামী লীগ নেতা সজল চাকমা চম্পা। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ্ এমরান রোকন। জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

 

উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন। তার কারণেই বিশ্বের মাঝে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আজকের এই নতুন প্রজন্মের শিশুদেরকেও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে জাতির পিতার আদর্শে গড়ে তুলতে হবে।

 

তিনি আরও বলেন, শিশুদের ঘরে বসিয়ে রাখলে চলবেনা। শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে তা বিকশিত করার সুযোগ করে দিতে হবে। ভবিষ্যতে এরাই আমাদের দেশের নেতা হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ