• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    
 
ads

খাগড়াছড়িতে মানহানির মামলায় মাহফুজ আনামের জামিন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2016   Wednesday

খাগড়াছড়িতে মানহানির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ইংরেজী দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

 

বুধবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে পাঁচ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।

 

মাহফুজ আনামের আইনজীবী অ্যাডভোকেট নাছির উদ্দিন আহম্মেদ জানান, আগামী ২ মে পরবর্তী শুনানির দিন ধার্য্য করে মামলাটি বিচারের জন্য বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।

 

প্রসঙ্গতঃ গেল ১৫ ফেব্রুয়ারি ১/১১ সময়কালে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ১০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেন। সারা দেশে মাহফুজ আনামের বিরুদ্ধে দায়েরকৃত ৭৯টি মামলার মধ্যে খাগড়াছড়িসহ এ পর্যন্ত ছয়টি মামলায় তিনি জামিন পেয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ