• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

আটক ডা.রেনিন সোয়েসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের মামলা ট্রাইব্যুনালে প্রেরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2016   Wednesday

রাঙামাটির রাজস্থলী উপজেলায় আটক মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোয়ে ও অংনু ইয়ান রাখাইনসহ ৪ জনকে বুধবার রাঙামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

 

এতে আদালত ডা. রেনিন সোয়েসহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাস দমন আইনের মামলা রাঙামাটির সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দিয়েছেন। একই সাথে আদালত একই সাথে আসামীদের বিরুদ্ধে বিদেশী মুদ্রা পাচারের অপর এক মামলায় আগামী ১৭ এপ্রিল পরবর্তী দিন ধার্য্য করে  বিজ্ঞ আদালত ৪ আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

উল্লেখ্য, গেল বছর ২৬ আগষ্ট রাতে রাজস্থলীর কলেজ পাড়া থেকে একটি বিলাস বহুল পাকা ভবনে অভিযান চালিয়ে আরাকন আর্মির সদস্য অং ইয়ান রাখাইনকে এবং  পরদিন বাড়ীর কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে যৌথ বাহিনী আটক করে। ঘটনার এক মাস পর ১৪ অক্টোবর বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে রাজস্থলীর ইসলামপুর থেকে আটক করা হয়া পালিয়ে থাকা আরাকান আর্মি নেতা ড. রেনিন সোয়েকে আটক করে। এতে  চারজনের বিরুদ্ধে অনুপ্রবেশ আইন, বিদেশী মূদ্রা পাচার ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে রাজস্থলী থানা পুলিশ।

 

আসামী পক্ষের আইনজীবি মং থোয়াই মার্মা জানান, বুধবার রাজস্থলী উপজেলা থেকে আটক মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোয়ে  এবং  তার সহযোগী অংনু ইয়ান রাখাইন,বাড়ীর কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে  রাঙামাটির আদালতে হাজির করা হয়। এতে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন আদালত আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোয়ে ও অংনু ইয়ান রাখাইনসহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাস দমন আইনের মামলা রাঙামাটির সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

 

তিনি আও জানান, একই সাথে আসামীদের বিরুদ্ধে বিদেশী মুদ্রা পাচারের অপর এক মামলায় আগামী ১৭ এপ্রিল পরবর্তী দিন ধার্য্য করে  বিজ্ঞ আদালত ৪ আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
আর্কাইভ