• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়িতে আ’লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের দলীয় প্রতীক বিতরণ অনুষ্ঠানে
সাধারণ সম্পাদক জাহেদুল আলমকে বহিস্কার নিয়ে বিভ্রান্তীর কোন কিছুই নেই-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2016   Saturday

খাগড়াছড়ি আসনের নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, প্রথম পর্যায়ের পৌর নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে জাহেদুল আলমকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে জননেত্রী বহিস্কার করার বিষয়টি চুড়ান্ত বলেই ভারপ্রাপ্ত সম্পাদকের চিঠি আসে। এতে বিরোধীতা বা  বিভ্রান্তীর কোন কিছু নেই। তাঁর পদে স্থলাভিষিক্ত করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীকে।

 

 শনিবার দুপুরে কদমতলীস্থ সংসদ সদস্যের বাসভবনে জেলার ৩৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রতীক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

এসময় জেলা আ’লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ দোস্ত মোহাম্মদ চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ইউপি নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থীদের প্রতীক বিতরণ করেন।

 

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, আ’লীগ গণতান্ত্রিক একটি দল। এখানে বিদ্রোহী কিংবা বিভ্রান্তকারীদের কোন স্থান নেই। তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরে গণতান্ত্রিক উপায়ে নেতাকর্মীদের পদ বিন্যাস করা হয় আ’লীগে। তারই ধারাবাহিকতায় ইউপি নির্বাচনে প্রার্থী নির্বাচিত করা হয়েছে। তৃণমূলের ভোটের প্রেক্ষিতে ইউপি নির্বাচনে প্রার্থী দিয়েছে আ’লীগ। আর তৃণমূলের উন্নয়নে তাদের দৃঢ় প্রতিজ্ঞা নিতে আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, কেন্দ্র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পত্রে ইউপি নির্বাচনের প্রার্থীদের তালিকা গ্রহণ করেছে এবং দেশনেত্রী শেখ হাসিনা তাতে স্বাক্ষরও করেছেন। তা থেকে প্রমাণিত হয় আলহাজ জাহেদুল আলম জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নেই। তিনি এখন বহিস্কৃত।

 

এদিকে, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার ৩৬টি ইউয়িনের নাম থাকলেও নবগঠিত গুইমারা উপজেলার তিন ইউনিয়ন পরিষদের সীমানা বিরোধের কারণে ওই তিনটি ইউনিয়নের ভোট হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

 

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে জেলা আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থী শানে আলমের পক্ষে কাজ না করায় অভিযোগ উঠে সাধারণ সম্পাদক আলহাজ জাহেদুল আলমের বিরুদ্ধে। কিন্তু জাহেদুল আলম দাবী করেন তিনি মাটিরাঙা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী শামসুল আলমের পক্ষে কাজ করেছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ