• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

লামায় ইউপি নির্বাচনে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে দ্রুত কঠোর অবস্থানে যাচ্ছে

Published: 25 Mar 2016   Friday

লামায় আওয়ামীলীগের সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন তাদের ব্যাপারে লামা উপজেলা আওয়ামীলীগ কঠোর অবস্থান নিতে যাচ্ছে। তবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল উপজেলার ৭ ইউনিয়নের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দফায় দফায় বৈঠক করে চলেছেন।


লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল বলেন, ইতিমধ্যে দলের সিদ্ধান্ত ভঙ্গ করে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের নামের তালিকা চেয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ। আগামী ২৩ এপ্রিলে তৃতীয় ধাপে লামা উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়ন গুলোতে কেউ যাতে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হতে না পারে সেই দিকে কঠোরভাবে লক্ষ্য রাখছে বান্দরবান জেলা আওয়ামীলীগ। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিটি ইউনিয়নে যাতে নৌকা মার্কা প্রাপ্ত প্রার্থীদের নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে। আমাদের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীদের সাথে দফায় দফায় বৈঠক চলছে। বৈঠকে ফলফুসুও হচ্ছে।


লামা সদর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আক্তার কামাল মাইজ্যা মিয়ার সাথে বৈঠক করলে তিনি সেচ্ছায় কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বীদ্ধান্ত মেনে নিয়ে সম্মান প্রদর্শন করে স্বতন্দ্র প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এছাড়া অন্যান্য ইউনিয়নে আওয়ামীলীগের স্বতন্দ্র প্রার্থীদের সাথে বৈঠক অব্যাহত রয়েছে। আশা করি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বীদ্ধান্তকে সম্মান জানাবেন।


লামা উপজেলার যে ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে যে গুলো হলো- রূপসী পাড়া ইউনিয়ন, লামা সদর ইউনিয়ন, গজালিয়া ইউনিয়ন, সরই ইউনিয়ন, আজিজনগর ইউনিয়ন, ফাইতং ইউনিয়ন ও ফাঁসিয়াখালী ইউনিয়ন।


লামা উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামীলীগে মনোয়ন যারা পেয়েছেন তারা হলেন, রূপসী পাড়া ইউনিয়নের চাচিং প্রু মার্মা, লামা সদর ইউনিয়নের মিন্টু কুমার সেন, গজালিয়া ইউনিয়নের বাথোয়াইচিং মার্মা, সরই ইউনিয়নের নুরুল আলম, আজিজনগর ইউনিয়নের জসিম উদ্দিন, ফাইতং ইউনিয়নের জালাল উদ্দিন ও ফাঁসিয়াখালী ইউনিয়নের মোহাম্মদ বশর।


উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ সময় আরো বলেন, বিদ্রোহী প্রার্থীরা যদি কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বীদ্ধান্ত না মানে তাহলে আমরা গঠনতন্দ্র অনুযায়ী তাদের বহিষ্কার করতে বাধ্য হবে। পাশাপাশি আওয়ামীলীগের নেতা কর্মী ও সমর্থক যে কেউ বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিবেন অথবা আন্ডার গ্রাউন্ডে থেকে মদদ দিয়ে নির্বাচন করে বিশৃংখলা করবেন তাদেরও তালিকা করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ