• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামায় উপকারে আসছে না ও.এম.এস কার্যক্রম!

Published: 04 Apr 2016   Monday

লামা পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়নে খোলা বাজারে চাল বিক্রয়ের জন্য ১৩ জন ডিলার নিয়োগ করা হয়েছে। পৌরসভায় ৬ জন এবং প্রতিটি ইউনিয়নে ১ জন করে ৭ জন ডিলারের মাধ্যমে ১৫ টাকা কেজিতে খাদ্য বিভাগ চাল বিক্রয় করছেন।

 

সিদ্ধ চাল খেতে অভ্যস্ত নয় এমন জনসাধারণ সরকারের এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে পাহাড়ী সম্প্রদায় ও চট্টগ্রাম অঞ্চলের লোকজন। বিধায় সরকারের ও.এম.এস কার্যক্রম সুবিধা থেকে উপজেলার ৮০ শতাংশ লোকজন বঞ্চিত হচ্ছেন। 

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ হতে পৌরসভায় ৬ জন ডিলারের মাধ্যমে সরকারী ভাবে চাল বিক্রয় হয়ে আসছে। গত ২১ মার্চ তারিখের খাদ্য মন্ত্রণালয়ের অপর এক আদেশে প্রতিটি ইউনিয়নে ১ জন করে ৭ জন ডিলার নিয়োগ করা হয়েছে। নিয়োগকৃত ডিলাররা সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নির্ধারিত বিক্রয় কেন্দ্রে চাল বিক্রয় করছেন। প্রতি ক্রেতারা দৈনিক ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। খাদ্য বিভাগ বিক্রয় কার্যক্রম তদারকি করার জন্য তদারকি কর্মকর্তা নিয়োগও করা হয়েছে।

 

সূত্র জানায় লামা পৌরসভায় নিয়োগকৃত ডিলাররা হলেন, লামা বাজারের উপজেলা পরিষদের সামনে বাসু দেব পালিত, লামা বাজার পোস্ট অফিসের সামনে সঞ্জয় কান্তি দাশ, লামা মুখ বাজারের শাহীন উদ্দিন, লাইনঝিরি এলাকায় অনুপ দাশ, মধুঝিরি বাজারে সঞ্জিব রক্ষিত, গজালিয়া রোড বাজারে মোঃ সাফায়েত হোসেন। অন্যদিকে ইউনিয়ন পর্যায়ে নিয়োগকৃত ডিলারগণ হলেন- গজালিয়া বাজারে মংশৈইহ্লা চৌধুরী, মেরাখোলা বাজারে মোঃ গোলাম সরোয়ার, ইয়াংছা বাজারে অহিদুজ্জামান, আজিজ নগর চাম্বী বাজারে কামরুল ইসলাম কানন, কেয়াজু পাড়া বাজারে অনিন্দ্য কুমার দাশ, রূপসী পাড়া বাজারে মোঃ ইসমাইল হোসেন ও ফাইতং বাজারে মোঃ ইদ্রিস।


এদিকে উপজেলার প্রায় ৮০ শতাংশ জনগণ আতপ চাল খেতে অভ্যস্ত। কিন্তু সরকারি খাদ্য গোদাম হতে আতপ চাল সরবরাহ করা হয় না। লামা উপজেলা পরিষদের মাসিক সভায় এ উপজেলার বৃহৎ এ জনগোষ্ঠির সুবিধার্তে ও.এম.এস কার্যক্রমে আতপ চাল সরবরাহ করার অনুরোধ জানিয়ে চিঠি লেখার পরও কোন সুরাহ হয়নি।


কিছু কিছু ডিলারের বিরুদ্ধে বিক্রয় কেন্দ্র নির্ধারিত সময়ের পূর্বেই বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন সাধারণ জনগণ। এছাড়া ডিলাররা প্রভাব খাটিয়ে কালো বাজারে ও.এম.এস এর চাল বিক্রয় করারও অভিযোগ রয়েছে।


উপজেলা খাদ্য কর্মকর্তা মিলন কান্তি চাকমার সাথে মুঠোফোনে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান,খোলা বাজারে তদারকি করার জন্য টিম কাজ করছে। সরকারিভাবে আতপ চাল সরবরাহ না থাকায় ও.এম.এস কার্যক্রমে ডিলারদের সিদ্ধ চাল দিতে হচ্ছে।


লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন,খোলা বাজারে চাল বিক্রিতে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। সরকারি নিয়মেই ডিলারদের চাল বিক্রি করতে হবে। এ বিষয়ে খাদ্য বিভাগকে জানিয়ে দেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ