• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

বান্দরবানে আগুনে দগ্ধ একই পরিবারের ৫ সদস্য

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 May 2016   Saturday

বান্দরবানে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। গেল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের নিকটবর্তী লালব্রীজের টিএন্ডটি পাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়,শহরের নিকটবর্তী লালব্রীজের টিএন্ডটি পাড়ার মো: আব্দুল আজীজের বোন জান্নাতুল আক্তার (১৫) চেরাগ বাতিতে কেরোসিন ভেবে তারপিন ঢালে। এতে চেরাগের বাতির আগুনের ফুলকি হঠাৎ করে বড় হলে ভয়ে হাতে থাকা চেরাগ বাতি ও তারপিনের বোতল ছুড়ে মারে। এরপর একই রুমে থাকা মো: আব্দুল আজীজ (৩৫), তার বোন কামরুন নাহার (২৭), খদিজা (১৭) ও শ্যালিকা সানজিদা’র (১২) শরীরে এর ছিটকা লাগে। এতে তারা সঙ্গে সঙ্গে আগুনে দগ্ধ হন। এলাকার লোকজন তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

 

বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস এম ইকবাল হোসেন জানান, আগুনে দগ্ধ খদিজার অবস্থা আশংকাজনক। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। আগুরে দগ্ধ অন্যান্যদের অবস্থা আশংকামুক্ত।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিক উল্লাহ জানান, চেরাগের বাতি থেকে আগুনের সূত্রপাত। প্রাথমিক তদন্তে দগ্ধ হওয়ার পেছনে কারও হাত নেই জানা গেছে। আগুনে ঘর পুড়ে না গেলেও একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
আর্কাইভ