• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

মাটিরাঙ্গার গোমতী কালী মন্দিরে চুরি,আটক ৩

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 May 2016   Saturday

 

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার গুমতিবাজার এলাকায় হিন্দু ধর্মাবলম্বীর কালী মন্দিরে চুরির ঘটনার খবর পাওয়া গেছে।  শনিবার দিবাগত রাত ১টার দিকে এঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে। 

 

মাটিরাঙা থানার উপ-পরিদর্শক জিল্লুর রহমান ঘটনার নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে আটককৃতরা গুমতি বাজার কালী মন্দিরে প্রবেশ করে মন্দিরের মালামাল তছনছ ও কিছু মালামাল চুরি করে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ২টি পিতলের প্লেট,  তাম ্রযুগের একটি বাটি, একটি পিতলের ঘন্টা, একটি ঘটি, তাম্র তৈরি একটি খাসা খোসি ও ৩টি শাল গ্রাম। তবে পুলিশ চুরির হওয়া এসব মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ৩ জরকে আটক করেছে। এরা হল গুমতি ইউনিয়নের হাসেম সেক্রেটারি পাড়ার বাসিন্দা আব্দুল বারেকের ছেলে মিজানুর রহমান (৩০), একই ইউপির বিকেপাড়ার ফজর আলির ছেলে ইব্রাহিম (২৭) ও রত্নটিলা এলাকার সুলতান মিয়ার ছেলে ফারুক(২০)।

 

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্দিরের পুরোহিত রাম কৃষ্ণ চক্রবর্তী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ