• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

নতুন ধারা ফাউন্ডেশন সংবর্ধনা দিল রাঙামাটির সাংবাদিক ফাতেমা জান্নাত মুমুকে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2016   Sunday

রোববার ঢাকায় নতুনধারা ফাউন্ডেশন সাংবাদিকতায় বিভিন্ন বিষয়ে বিশেষ প্রতিবেদনের জন্য (দ্যুতিছড়ানো) সংবর্ধনা দিয়েছে রাঙামাটির নারী সাংবাদিক ফাতেমা জান্নাত মুমুকে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় উপস্থিত ছিলেন নতুন ধারা ফাউন্ডেশনের সভাপতি রুস্তম আজাদ, নির্বাহী সদস্য সচিব শামীম আজাদ, ব্রাদার্স ফার্নিচারের চেয়ারম্যান হাবিবুর রহমান সরকার প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ফাতেমা জান্নাত মুমুকে ক্রেস্ট তুলে দেন।

 

এদিকে, সাংবাদিকতায় সম্মাননা পাওয়া সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, তিন পার্বত্য জেলা সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, দৈনিক গিরিদর্পণ সম্পাদক, এ কে এম মকছুদ আহমেদ, দৈনিক রাঙামাটি প্রতিষ্ঠাতা মালিক বেগম সুফিয়া কামাল জিমি, সম্পাদক মো. আনোয়ার আল হক, রাঙামাটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রাঙামাটি সাংবাদিক ফোরাম ও সাংবাদিক ইউনিয়ন।


উল্লেখ্য, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য বিশেষ সন্মাননা পান ফাতেমা জান্নাত মুমু। তাছাড়া ২০১৪সালে ২রা ডিসেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন উত্তরণে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু’কে প্রশংসাপত্র ও পুরুষ্কার তুলে দেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। বর্তমানে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর রাঙামাটি জেলা প্রতিনিধি, পার্বত্য নিউজের স্টাফ রির্পোটার, মোহনা টিভি ও সিএইচটিডে২৪.কমের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ