• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটিতে স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপনের লক্ষ্যে এডভোকেসী সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2016   Wednesday

আগামী ১৪  থেকে ১৯মে পরিবার পরিকল্পনা, মা ও শিশু, কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনের লক্ষ্যে বুধবার রাঙামাটিতে প্রেস ব্রিফিং ও এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়

 

জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনষ্টিটিউটে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা । জেলা সিভিল সার্জন  স্নেহ কান্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক সামসুল আরেফিন, পুলিশ প্রশাসনের এএসপি সদর সার্কেল চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, পরিবার কল্যাণ পরিদর্শিকা ইনষ্টিটিউটের অধ্যক্ষ ওবায়দুর রহমান সরদার, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা ও রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এমওসিসি ডাঃ বেবী ত্রিপুরা।

 

সভায় জানানা হয়, স্বাস্থ্য সেবা প্রদান ও প্রচার সপ্তাহের লক্ষ্যে আগামী ১৪-১৯মে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি অর্জন কার্যক্রম বাস্তবায়নের জন্য জেলা, উপজেলা ও প্রাইভেট সকল সেবা কেন্দ্রে ক্যাম্প করা হবে ।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, স্বাস্থ্য সচেতনতা সভা, সেমিনার ও প্রচারণা শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেই বেশী করতে হবে। শহরের মানুষ অনেকটা সচেতন, কিন্তু প্রত্যন্ত এলাকার মানুষ এখনও তেমন সচেতন হয়নি। পাহাড়ে বসবাসরত বেশিরভাগই পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে ধারণা নেই বলে পদ্ধতি গ্রহণে উৎসাহিত হয়না। বিশেষ করে মাঠ কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সচেতন মহলকে তাদের কাছে সরকার কর্তৃক প্রেরিত সুযোগ সুবিধার বার্তা পৌছে দিতে হবে। তিনি বলেন, বাইরের দেশগুলোতে জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করছে বিধায় দেশ উন্নত ও সমৃদ্ধশালী হচ্ছে। তাদের ন্যয় আমাদেরকেও সেভাবে কাজ করতে সকলকে এগিতে আসতে হবে।

 

জেলা প্রশাসক বলেন, প্রত্যন্ত অঞ্চলে সচেতনতার অভাবে অপরিকল্পিত গর্ভধারণ হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতিতে এখনো গ্রামের ধাত্রীরা প্রসব করিয়ে থাকেন। যার ফলে মাতৃ ও শিশু মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে। এক্ষেত্রে সচেতনতা বাড়াতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে তাদের উদ্বুদ্ধ করতে হবে। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের পাশাপাশি আমাদের দেশের বর্তমান জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে। তাহলে দেশ স্বনির্ভর হবে এবং এগিয়ে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.    

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ