• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2016   Wednesday

বুধবার রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মত বিনিময় সভার আয়োজন করা হয়।

 

সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)  উদ্যেগে সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ  স্নেহ কান্তি চাকমা। সভায় উপস্থিত ছিলেন সনাক সহ সভাপতি অমলেন্দু হাওলাদার,  সনাক সদস্য এবং জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মিজ নিরূপা দেওয়ান, কনসালটেন্ট হেনা বড়ুয়া, আবদুল হাই এবং হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য মোহাম্মদ আলী।

 

সভায় সেবাগ্রহীতা ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণকারীদের মতামত, সুপারিশ এবং সেবা গ্রহনের অভিজ্ঞতাসমূহের প্রেক্ষিতে সমস্যা সমাধানের অগ্রগতি  এবং বিগত সেপ্টেম্বর ২০১৫ মাসে অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করার বিষয়ে আলোচনা হয়।

 

সভায় ঔষধের তালিকা হালনাগাদ,  চিকিৎসকদের ডিউটিরোস্টার প্রদর্শন, গাইনি ওয়ার্ডের সমস্যা, কেবিন সমস্যা, অক্সিজেন সিলিন্ডার এবং টিকেট ও ঔষধ কাউন্টারে নারী ও পুরুষদের জন্য পৃথক লাইন নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা ও পর্যালোচনা হয়।

 

সভায় উপস্থিত  চিকিৎসকরা  বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসক সংকটের জন্য স্বাস্থ্য সেবা প্রদান করতে সমস্যা হয়। তাছাড়া আগত রোগী ও স্বজনবৃন্দ চিকিৎসা প্রদানে দেরী হলে  চিকিৎসক সংকটের বিষয়টি বিবেচনা না করে  চিকিৎসকদের দায়ী করা হয়। গাইনি ওয়ার্ডের অবকাঠামোগত সমস্যা এবং অন্যান্য সমস্যা সমাধানের জন্য সনাক, হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে জেলা পরিষদের সাথে মত বিনিময় সভার আয়োজনের জন্য বলা হয়।

 

সভায় সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা বলেন, পূর্বে হাসপাতালে সিলিন্ডারের অপর্যাপ্তা থাকলেও বর্তমানে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার রয়েছে এবং  টিকেট ও ঔষধ কাউন্টারে নারী ও পুরুষদের জন্য পৃথক লাইন নিশ্চিত করার জন্য সনাক এর ইয়েস সদস্যবৃন্দ  সহযোগীতা করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালের বিদ্যমান সম্যস্যাগুলো দূর করে সেবার মান বৃদ্ধি করা সম্ভব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ