• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বিনামূল্যে স্বাস্থসেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2016   Wednesday

বুধবার রাঙামাটিতে দরিদ্র ও হত দরিদ্রদের বিনামূল্যে স্বাস্থসেবা ও ঔষধ প্রদানের লক্ষ্যে সপ্তাহব্যাপী স্বাস্থসেবা ও ফ্রি ঔষধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

 

এফডিএসআর পরিচালিত তবলছড়ি বাজারস্থ সূর্যের হাসি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্য সেবা ও ফ্রি ঔষধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী । সূর্যের হাসি কমিউনিটি সাপোর্ট গ্র“পের সভাপতি অরুণ বিকাশ শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবী নাইমা কামাল, ইকবাল করিম, সাবেক পৌর কাউন্সিলর রোকসানা আকতার ও ডা: উদয় শংকর দেওয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফডিএসআর-এর প্রজেক্ট ম্যানেজার অসীম কুমার দত্ত। সূর্যের হাসি কমিউনিটি সাপোর্ট গ্র“পের সদস্য ছাড়াও সরকারী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: ওমর ফারুক।

 

আলোচনাসভা শেষে প্রধান অতিথি দরিদ্র ও হত দরিদ্রদের মধ্যে ফ্রি ঔষধ বিতরণ করেন এবং সূর্যের হাসি ক্লিনিকের বিভিন্ন রুমে গিয়ে স্বাস্থ্য সেবার কার্যক্রম পরির্দশন করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেন, জনসাধারনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারীভাবে উদ্যোগ নিয়ে এগিয়ে আসলে সাধারন জনগন অনেক উপকৃত হবে। 

 

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনো গরীব ও অসহায় মানুষের সংখ্যা কম নয়। এসব অসহায় মানুষের সাহাযার্থে তাদের  স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙামাটি প্রত্যন্ত অঞ্চলে সূর্যের হাসি ক্লিনিকের এ কার্যক্রম ছড়িয়ে দেয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে আহবান জানান। ভবিষ্যতে রাঙামাটি পৌরবাসীর স্বাস্থ্যসেবায় যেসব মেডিকেল ক্যাম্প হবে সেখানে সূর্যের হাসি ক্লিনিকের কর্তৃপক্ষকে পাশে থাকার আহবান জানান তিনি।

 

তিনি সূর্যের হাসি ক্লিনিকের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এই ক্লিনিকে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা বৃদ্ধির প্রস্থাব করে বলেন,রাঙামাটিবাসীর স্বাস্থ্যসেবার অংশ হিসেবে খুব শীঘ্রই রাঙামাটি পৌরসভার উদ্যোগে অ্যাম্বুলেন্সের সেবার ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ