• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

লামায় বসন্ত বড়ুয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2016   Sunday

রোববার লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে বসন্ত বড়ুয়ার হত্যাকারীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।


লামা উপজেল াবৌদ্ধ জনকল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, লামা পৌর আওয়ামীলীগের সভাপতি রফিক কমিশনার, সাধারণ সম্পাদক তাজুল ইলাম, কৃষকলীগ নেতা জাপান বড়য়া, প্রকৌশলী শিফু বড়ুয়া, প্রিয়দর্শী বড়ুয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিশ্বজিৎ বড়ুয়া প্রমুখ। মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়।


মানব বন্ধনে বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলা শান্তি ও সম্প্রীতির মাইল ফলক। বসন্ত বড়ু–য়াকে নির্মম ও নৃশংস ভাবে হত্যা করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বক্তারা বসন্ত বড়ুয়ার হত্যাকারীদের অতিসত্বর গ্রেপ্তার করার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।


উল্লেখ্য যে, গত ৪ মে রূপসীপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঘাঝিরির মুখের উত্তর পার্শ্বে তামাক ক্ষেত হতে দরদরী বড়–য়া পাড়ার বসন্ত বড়ুয়ার জবাই করা লাশ উদ্ধার করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ