• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

রাঙামাটিতে ইউপি সদস্য প্রার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2016   Monday

রোববার রাঙমাটি শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে এক ইউপি সদস্য প্রার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হাবিবুর রহমান (৪৪)। তিনি ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে লংগদু উপজেলার ৬ নং মাইনী মূখ ইউপি ১নং ওয়ার্ড-এর বিএনপি’র মনোনিত প্রার্থী ছিলেন।

 

কাতয়ালী থানার উপ পুলিশ পরিদর্শক মো. ওমর ফারুক  জানান, গত রোববার সন্ধ্যায় জেলার লগদু উপজেলার ভাইট্টা পাড়া মৃত খলিরুর রহমানের ছেলে হাবিবুর রহমান শহরের রিজার্ভ বাজার ১নং পাথর ঘাটা হাজি আমজাদ হোসেন নিকটতম আত্বীয়ের বাসায় উঠেন। আজ সোমবার সকালের দিকে  হাবিবুর রহমানকে গলায় ঘামছা ফাস লাগানো অবস্থায় জানালার পাশে  তার লাশ দেখতে পান পরিবারের লোকজন। পরে পুলিশকে খবর দিলে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে। 

 

হাবিবুর রহমানের স্ত্রী আফছাবা বেগম জানান, তার স্বামী আগামী ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে লংগদু উপজেলার ৬ নং মাইনী মূখ ইউপি ১নং ওয়ার্ড হতে বিএনপি মনোনিত প্রার্থী ছিলেন। তিনি আরও জানান,তাকে বেশ কয়েক দিন ধরে একটু হতাশাগ্রস্থ দেখা  গেছে।

 

কোতয়ালী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে। তবে মৃত হাবিবুর রহমানের পরিবার সূত্রে জানা  গেছে   তিনি বেশ কয়েক দিন ধরে উদাসিন মনোভাব ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ