• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

কাউখালীতে ৪ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2016   Thursday

রাঙামাটি কাউখালীর চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চারজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার প্রতীক বরাদ্দ দেয়া হবে।

 

প্রত্যাহারকারীরা হলেন ১নম্বর বেতবুনিয়া ইউনিয়নে সাজাইমং মারমা (বিএনপি বিদ্রোহী), ২নম্বর ফটিকছড়ি ইউনিয়নে উষাতন চাকমা (স্বতন্ত্র), ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নে জ্ঞানেন্দু বিকাশ খীসা (স্বতন্ত্র), ৪ নম্বর কলমপতি ইউনিয়নে উসুইমং মারমা (স্বতন্ত্র)। এতে ৪টি ইউনিয়নে অবশিষ্ট্য ১১ প্রার্থী নির্বাচনী রণে লড়ছেন। আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

 

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ১ নম্বর বেতবুনিয়া ইউনিয়নে খইচাবাই তালুকদার (আওয়ামীলীগ), মোঃ শওকত হোছাইন (বিএনপি), জাকির হোসেন চৌধুরী (স্বতন্ত্র ও আওয়ামীলীগ সমর্থক)।

 

২ নম্বর ফটিকছড়ি ইউনিয়নে লাথোয়াই মারমা (আওয়ামীলীগ), বর্তমান চেয়ারম্যান ধনকুমার চাকমা (ইউপিডিএফ)। তবে আগ্রহী প্রার্থী না পাওয়ায় বিএনপি প্রার্থী দিতে পারেনি।

 

৩ নম্বর ঘাগড়া ইউনিয়েনে মোঃ বেলাল উদ্দিন (আওয়ামীলীগ), মোঃ খোরশেদ আলম (বিএনপি), শান্তিমনি চাকমা (জেএসএস), জগদিশ চাকমা (ইউপিডিএফ) প্রার্থী রয়েছেন। অবশ্য ঘাগড়া ইউনিয়নের সাবেক মেম্বার অংসুইপ্রু চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি।

 

৪ নম্বর কলমপতি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ক্যজাই মারমা (আওয়ামীলীগ), মোঃ জাহাঙ্গীর হোসেন (বিএনপি) রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ