• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে
কাপ্তাইয়ের রাইখালীতে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2016   Thursday

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জেএসএস সমর্থিত সন্ত্রাসী কর্তৃক ৪ ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে  বৃহস্পতিবার কাপ্তাই উপজেলাধীন রাইখালীতে হরতাল ও সড়ক অবরোধ পালিত হয়।

 

রাইখালী ইউনিয়ন আ’লীগ ও অংগ সংগঠনের উদ্যোগে রাইখালী-বান্দরবান ও রাইখালী-রাজস্থলী সড়ক অবরোধ করা হয়। সাপ্তাহিক হাটবার হলেও অবরোধ চলাকালীন  রাইখালী বাজারে কোন পন্য বিকিকিনি হয়নি। ফলে বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

 

দলীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনা চালানোর সময় ভাল্লুক্যা এলাকায় জেএসএস সমর্থিত কতিপয় সদস্য ইউনিয়ন যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবীন তনচংগ্যা, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুকান্ত তনচংগ্যা, যুবলীগ নেতা সুকান্ত বড়–য়া ও ছাত্রলীগনেতা সন্তোষ বড়ুয়াকে বেদম প্রহার করে। সন্ত্রাসীরা নৌকার পক্ষে কাজ না করার জন্য তাদের হুমকি দিয়ে ছেড়ে দেয়। সন্ত্রাসীদের আটক ও শান্তিপুর্ন নির্বাচনী  পরিবেশ সৃষ্টির দাবীতে বৃহস্পতিবার আ’লীগ ও অংগ সংগঠন হরতাল ও অবরোধের ডাক দেয়।

 

তাৎক্ষনিক উপজেলা ইউএনও তারিকুল আলম ও চন্দ্রঘোনা থানার ওসি জহুরুল আনোয়ার ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি  আগমী ২১ মে ইসি রাঙামাটি জেলার নির্বাচনী এলাকা পরিদর্শনে আসবেন। তখন বিষয়টি নিয়ে ইসির সাথে কথা বলে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাসের প্রেক্ষিতে বেলা সাড়ে ১১ টায় হরতাল ও অবরোধ প্রত্যাহার করা হয়।

 

 অবরোধ শেষে রাইখালী টেকের মোড়ে এক সংক্ষিপ্ত সভায় উপজেলা আ’লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী বলেন, জেএসএস সন্ত্রসীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার সহ শান্তিপুর্ন নির্বাচনী পরিবেশ সৃষ্টি সংক্রান্ত কোন সিদ্ধান্ত না পেলে আগামী সোমবার থেকে রাইখালীতে লাগাতার অবরোধ কর্মসুচী পালন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

                                                                                                                                                                                                              

                                                                                                                                                               

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ