• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অভিযোগ
রাইখালী ইউপি`র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সমর্থককে অপহরন করে পুলিশের সোপর্দের অভিযোগ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2016   Friday

৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এক নির্বাচনী প্রচারকর্মীকে ক্ষমতাসীন দলের প্রার্থীরা অপহরণ ও মারধর করার পর দেশীয় মদ গুজিয়ে দিয়ে পুলিশের সোর্পদ করেছে বলে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

 

শুক্রবার সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ত্রিজিনাদ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ অভিযোগ করেছেন। 

 

প্রেস বার্তায় বলা হয়, গত বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাইখালী ইউনিয়ন কমিটির সদস্য এবং রাইখালী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সায়ামং মারমার নির্বাচনী প্রচারকর্মী জনি মারমা (৩০) ইউনিয়নের বড়খোলা পাড়ায় নির্বাচনী কাজে যান। এতে রাইখালী ইউনিয়নের  আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মংচ মারমার  ৮ থেকে ১০ জনের একদল সমর্থক  তাকে অপহরণ করে নিয়ে যায়। 

 

এতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম-এর নেতৃতে রাইখালী ইউনিয়নের ছাত্রলীগের কর্মী মংবা মারমা ও রকি মারমাসহ বহিরাগতরা এ অপহরনের ঘটনা ঘটায়।   পরে অপহরণকারীরা জনি মারমাকে লাঠিসোটা দিয়ে মারধরের পর পাঁচ বোতল দেশীয় মদ গুঁজে দিয়ে পার্শ্ববর্তী চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া থানায় সোপর্দ করে।

 

প্রেস বার্তায়  আরো বলা হয়, রাইখালী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সায়ামং মারমার নির্বাচনী কাজে বাধা প্রদান এবং সায়ামং মারমার সমর্থকদেরকে সন্ত্রাসী কায়দায় ভয়ভীতি দেখিয়ে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রভাব খাটানোর হীনউদ্দেশ্যে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে এ অপহরনের ঘটনা সংঘটিত করা হয়েছে।

 

প্রেস বার্তায় এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জনি মারমার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবী জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ