• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

শনিবার কাপ্তাইয়ের চার ইউনিয়নে নির্বাচন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2016   Friday

শনিবার কাপ্তাইয়ের চার ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে ১৩ জন এবং সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ১২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

জানা গেছে, কাপ্তাইয়ের চার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, রাইখালী ইউনিয়নে আ’লীগ মনোনীত মংক্য মারমা (নৌকা), জেএসএস মনোনীত স্বতন্ত্র প্রার্থী সায়া মং মারমা (আনারস), বিএনপি মনোনীত জাহাঙ্গীর তালুকদার (ধানের শীষ)। চিৎমরম ইউনিয়নে আ’লীগ মনোনীত থুইচা প্রু মারমা (নৌকা), জেএসএস মনোনীত স্বতন্ত্র প্রার্থী খ্যাইসা অং মারমা (টেবিল ফ্যান), শ্রমিক দল মনোনীত উথোয়াই মং মারমা (ধানের শীষ)। কাপ্তাই ইউনিয়নে আ’লীগ মনোনীত আবদুল লতিফ (নৌকা), বিএনপি মনোনীত মহির উদ্দিন (ধানের শীষ)। ওয়াগ্গা ইউনিয়নে আ’লীগ মনোনীত চিরঞ্জীত তংচংঙ্গ্যা (নৌকা), বিএনপি মনোনীত জাফর আহম্মদ স্বপন (ধানের শীষ), জেএসএস মনোনীত স্বতন্ত্র প্রার্থী সুনিল তংচংঙ্গ্যা (অটোরিক্সা), স্বতন্ত্র প্রার্থী অংহ্লা চিং মারমা (টেলিফোন), বিএনপি বিদ্রোহী আপাই মারমা (আনারস)। এছাড়া ৪ ইউনিয়নে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ১২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


চার ইউনিয়নের একাধিক কেন্দ্রকে ঝুকি পূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উপজেলা ইউএনও তারিকুল আলম জানিয়েছেন।

 

এদিকে,গেল ৩১মে নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে রাইখালী, চিৎমরম ও ওয়াগ্গা ইউনিয়নের নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা একটি আঞ্চলিক দলের সশস্ত্র সমর্থকদের বিরুদ্ধে এলাকার বিভিন্ন স্থানে প্রচার প্রচারণায় বাধা দেওয়া, পোষ্টার লাগাতে না দেওয়া এবং দলীয় এজেন্ট নিয়োগ নিয়োজিত করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন। একই ভাবে জেএসএস সমর্থিত প্রার্থীরা নৌকার চেয়ারম্যান প্রার্থীর সমর্থক কর্তৃক কেন্দ্র দখলের অভিযোগ করেছেন। এ্ অবস্থায় শনিবার কাপ্তাইয়ের চার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ