• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2016   Sunday

রোববার বরকল উপজেলায় কৃষক/কিষানীদের ‘ফল চাষের আধুনিক কলাকৌশলী’ বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

 রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিশ্র ফল বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন   জেলা পরিষদ সদস্য সবীর কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, বরকল সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা, সুবলং ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি সুশান্ত ময় চাকমা।

 

পরে বরকল উপজেলার গরীব বাগান চাষী ৯০ জন কৃষক/কিষানীদের হাতে ৩ হাজার ৬শত আম ও লিচুর চারা বিতরণ করা হয়। চারা বিতরনকালে উপস্থিত ছিলেন কৃষি অফিসের উপ-সহকারী সুব্রত চৌধুরী, সুকুমার তালুকদার, জাফর আহমেদ, চিরজ্যোতি চাকমা, প্রজ্ঞাজ্যোতি চাকমা অনুপ দত্ত, এ এস পি পি ও শিমুল চাকমা ও বাবুল কান্তি তালুকদার।

 

সভায় প্রধান অতিথি বক্তব্যে সবীর কুমার চাকমা বলেন, সঞ্চয়ী মনোভাব নিয়ে ফলজ চারা রোপন করলে ভবিষ্যতে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়।  এ অঞ্চলের পাহাড় ও সমতল জায়গায় ফলজ গাছ রোপনের মাধ্যমে সবুজ বনায়ন করা গেলে নিজেরাও লাভবান হবেন এবং পার্বত্য চট্টগ্রাম দেশের বোঝা নয় সম্পদে পরিণত হবে।

 

তিনি যেসব গাছের চারা বিতরণ করা হয়েছে তা সঠিক ভাবে নিজ নিজ বাগানে লাগিয়ে সঠিক ভাবে পরিচর্যা করে নিজেদের সাবলম্বি হওয়ার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
আর্কাইভ