• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

রাজস্থলীতে দুই মোটরসাইকলের মুখোমুখি সংর্ঘষে নিহত ২ঃআহত ৩

রাজস্থলী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2016   Thursday

রাঙামাটির রাজস্থলী উপজেলার রাজস্থলী-বাঙ্গাহালিয়া সড়কের গামারি বাগান এলাকায়  দুটি মোটরসাইকলের মুখোমুখি সংর্ঘষে  ২ নিহত ও ৩জন আহত হয়েছেন।

 

নিহতরা হলেন রাজস্থলী বাজার হেডম্যান পাড়া প্রয়াত নব কুমার তালুকদার হেডম্যানের ছেলে পুলুখই তালুকদার (৩১) ও খাকড়াছড়ি পাড়া কৃষক মো. আব্দুল আজিজের ছেলে মো. আল-আমিন (২২)।

 

জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে রাজস্থলী উপজেলা  সদর  থেকে ৫ কিলোমিটার দুরত্বে গামারী বাগান এলাকার রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে দ্রুতগামী দুইটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল মধ্যে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় পুলুখই তালুকদার অপর বন্ধু জিকো ও রিপন তংচংগ্যাকে নিয়ে মোটরসাইকেলযোগে রাঙামাটির উদ্দেশ্য রাজস্থলী  উপজেলা সদর থেকে চন্দ্রঘোনা যাচ্ছিলেন এবং মো. আল-আমিন দুইজন যাত্রী নিয়ে রাঙ্গাহালিয়া  থেকে রাজস্থলী উপজেলা সদরে যাচ্ছিলেন।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে পুলুখই তালুকদার ও মো. আল-আমিনের অবস্থা অবনতি হলে তাদের চন্দ্রঘোনা মিশন হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন জিকো তংচঙ্গ্যাা, রিপন তংচঙ্গ্যা ও আসাম তংচঙ্গ্যা। তারা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

 

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম মাহাবুবুল আলম সততা স্বীকার করে জানান, এ ব্যাপারে এখনো নিহতদের পরিবারের পক্ষ থেকে  মামলা দায়ের করতে আসেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ