• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

বাঘাইছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রশস্ত্রসহ আটক ১

বাঘাইছড়ি প্রতিনিধি, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2016   Wednesday

বুধবার রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলী ইউনিয়নের খাগড়াছড়ি পাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ নির্ভিক চাকমা(৩২) নামের একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার সকালের দিকে গোপণ সংবাদের ভিত্তিতে লংগদু জোনের জোন কমান্ডার লেঃকর্নেল আলীমের নেতৃতত্বে যৌথ বাহিনীর সদস্যরা বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলী ইউনিয়নের খাগড়াছড়ি পাড়া এলাকার একটি বাড়ীতে অভিযান চালায়। এসময় অস্ত্রশস্ত্রসহ নির্ভিক চাকমাকে আটক করা হয়।

 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে  রয়েছে দুইটি বিদেশী পিস্তল, একটি এলজি, একটি লং ব্যারেল গান, ১৮ রাউন্ড তাজা গুলি, আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এক সেট পোশাক, দামী মোবাইল ফোন-ট্যাব, চাঁদা আদায়ের রশিদ ও আদায়কৃত চাঁদার ১৭ হাজার ৩শ টাকা। উদ্ধার করা অস্ত্রশস্ত্রসহ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য লংগদু জোনে নেওয়া হয়েছে। তাকে বাঘাইছড়ি থানায় পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আঞ্চলিক রাজনৈতিক দল সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একজন সদস্য বলে স্বীকার করেছেন।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম চৌধুরী সত্যতা স্বীকার করে জানান, আটক নির্ভিক চাকমার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে এবং চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ