• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2016   Tuesday

আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষে সোমবার খাগড়াছড়িতে মানববন্ধ কর্মসূচি পালিত হয়েছে।

 

বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল খাগড়াছড়ি জেলা কমিটি তথ্য ও প্রচার সম্পাদক মংচিংহ্লা মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল(বিএমএসসি) খাগড়াছড়ি জেলা কমিটি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার যৌথ উদ্যোগে মহিলা কলেজ রোড রাজ্যমনি পাড়াস্থ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী পার্বত্যাঞ্চল  শাখার খাগড়াছড়ির সমন্বয় চাইথোয়াই মারমা। বিএমএসসি জেলা শাখা সাধারণ সম্পাদক চাইখোয়াই মারমা সঞ্চালনায় বক্তব্য রাখেন উক্যচিং মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কলেজ শাখা সাংগঠনিক সম্পাদক সুমেন ত্রিপুরা, স্টেলিন চাকমা, বিএমএসসি জেলা শাখা সভাপতি চাইহ্লাউ মারমা।

 

ঘন্টাব্যাপী মানববন্ধনে কয়েকশত আদিবাসী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে একটি একটি বিক্ষোভ মিছিল রাজ্যমনি পাড়া থেকে শুরু করে টিটিসি মোড়ে গিয়ে শেষ হয়।

 

বক্তারা পাহাড় ও সমতলে আদিবাসীদের শিক্ষা,সংস্কৃতি, ভূমি ও জীবনের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ