• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইনের অধ্যাদেশ জারীর প্রতিবাদে
রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Aug 2016   Thursday

পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন(সংশোধনী) আইনের অধ্যাদেশ জারীর প্রতিবাদে বৃহস্পতিবার রাঙামাটিতে দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদসহ ৫টি সংগঠন এ হরতালের ডাক  দেয়। 

 

হরতাল চলাকালে শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেইট এলাকায় অধিকাংশ দোকান পাট বন্ধ ছিল। সকাল থেকে জেলার বাইরে ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ৬ টি নৌ-রুটে কোন নৌযান চলাচল করেনি। এতে হরতাল সমর্থনকারীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করে পিকেটিং করেছে। এসময় তারা সড়কে টায়ারও পোড়ায়। শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। হরতাল চলাকালে  জেলায় কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

এদিকে বান্দরবান জেলা সদরসহ বাকী ৬টি উপজেলায় কোন ধরনের হরতাল পালিত হয়নি বলে জানা  গেছে। অপরদিকে,খাগড়াছড়ি জেলায় সদরসহ মোট ৭টি উপজেলার সকল স্থানেই অত্যন্ত ঢিলেঢালাভাবে হরতাল পালিত হলেও এ জেলায় দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল।

 

উল্লেখ্য গত ১ আগষ্ট মন্ত্রী সভায় পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন(সংশোধনী) আইন-২০১৬ অনুমোদন দেয়। গত ৮ আগষ্ট এ আইনটি অধ্যাদেশ জারী করা হয়। এরই প্রতিবাদে পার্বত্যাঞ্চলের ৫ টি বাঙালী সংগঠন দ্বিতীয় দিনের মতো সকাল সন্ধ্যা হরতাল পালন করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ