• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2016   Tuesday

মঙ্গলবার বান্দরবানে  বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে।

 

বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে র‌্যালীর উদ্ধোধন করেন  সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইসা প্রু মাষ্টার। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহাকারী অধ্যাপক মাঈনউদ্দিন মাহিম। আদিবাসী দিবস উদযাপন কমিটি আহ্বায়ক ক্যহ্লাউ মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, আদিবাসীদের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও আদিবাসী নেতা অংচমং মারমা, আইনজীবী মাধবী মার্মা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন আদিবাসী নেতা দীনেন্দ্র ত্রিপুরা। 

 

এর আগে র‌্যালি বের করা হয়। গতকাল মঙ্গলবার ঐতিহ্যবাহী বোমাং রাজার মাঠ থেকে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট-এ গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলার মারমা, ম্রো, মুরং, ত্রিপুরা, বম, তঞ্চঙ্গ্যা, চাকমা, খিয়াং, লুসাই, চাক, খুমি ও রাখাইন সম্প্রদায় অংশ নেন।

 

আলোচনা সভায়  বক্তারা আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা পাঠ্যক্রম চালু, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, ভ্রাতৃঘাটি সংঘাত বন্ধ, পর্যটন ও বনায়নের নামে ভূমি থেকে উচ্ছেদ বন্ধ, বৃহৎ গোষ্ঠীর আগ্রাসন বন্ধ ও আত্ব-নিয়ন্ত্রণের অধিকারের উপর দাবি জানান।

 

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহাকারী অধ্যাপক মাঈনউদ্দিন মাহিম বলেন, যে জাতি নির্যাতনের শিকার হয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে, মায়ের ভাষা-মুখের ভাষা রক্ষায় জীবন দিয়ে স্বাধীনতা এনেছে। আজ তাদের হাতেই আবার আদিবাসীরা নির্যাতনে শিকার হলে এর চেয়ে বড় লজ্জা বা ঘৃনার কি হতে পারে। বর্তমান সময়ে এসে আদিবাসীরা নির্যাতনের শিকার হলে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সাম্যবাদ প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই এখনো সময় শেষ হয়ে যায়নি। আদিবাসী অধিকার রক্ষায় সরকারকেই অগ্রণি ভূমিকা রাখার আহ্বান জানান।

 

আদিবাসী নেতা ও পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার ও সংরক্ষণ কমিটির জেলা আহ্বায়ক জোয়াম লিয়ান আমলাই বলেন, পার্বত্য চট্টগ্রাম তথা আদিবাসীরা তাদের মাতৃভূমি থেকে দিন দিন বিচ্ছিন্ন হয়ে পড়ছে। উচ্ছেদ হতে বাধ্য করা হচ্ছে আদিবাসীদের। সংবিধানের ২৩ (ক) ধারায় “আদিবাসী” শব্দের পরিবর্তে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়’ হিসেবে উল্লেখ করে আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষন ও উন্নয়নের কথা বলা হয়েছে।

 

যার ফলে আদিবাসীদের অস্তিত্ব ঠিকিয়ে রাখার মৌলিক অধিকার, যেমন- রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ভূমি-সংক্রান্ত অধিকারের বিষয়গুলো সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। ২৩ (ক) ধারার মধ্য দিয়ে আমাদেরকে  দ্বিতীয় শ্রেণির নাগরিক বানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ