• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

আর্থিক অনটনে সন্তানদের লেখাপড়া বন্ধের উপক্রম
অপহৃত মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র তংচংগ্যার পরিবারের মানবেতর জীবন যাপন

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2015   Thursday
ছবি শান্তনা চাকমা

ছবি শান্তনা চাকমা

রাঙামাটি জেলা কৃষকলীগ ও আ’লীগ নেতা অপহৃত মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র তংচংগ্যার পরিবার মানবেতর জীবন যাপন করছে। সংসারে একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে স্ত্রী শান্তনা চাকমা সন্তানদের লেখাপড়াসহ যাবতীয় খরচ বহন করতে গিয়ে মারাত্মক হিমষিম খাচ্ছেন। আর্থিক অসচ্ছলতার কারণে সন্তানদের লেখাপড়া মাঝ পথে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

 

অপহৃত অনিল তঞ্চঙ্গ্যার মেঝো ছেলে নান্টু বিকাশ তংচংগ্যার জানান, ১০ জানুয়ারী ২০১২ সালে দেবতাছড়ি নামক এলাকা হতে তার পিতা অনিল চন্দ্র তংচংগ্যার দুষ্কৃতিকারীরা অপহরণ করে। এরপর থেকে তার কোন হদিস নেই। পরিবারের ধারণা তাকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়েছে। তাকে অপহরণের পর তার হদিস করতে গিয়ে টাকা পয়সা সব শেষ হয়ে আর্থিক অনটনে পড়েন তারা। একজন দেশ প্রেমিক মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা অপহৃত হওয়ার পর আমরা কোন কিছুই পাইনি। প্রধানমন্ত্রীর সহযোগিতায় তার বড়ভাই ঝন্টু বিকাশ তংচংগ্যার বেসিক ব্যাংকে একটি চাকরি পায়। তার চাকরির আয় দিয়ে বর্তমানে তাদের সংসার চলছে।

 

নান্টু আরও জানান, সে টেক-এভিয়েশনে ইন্টার্নী কোর্স সম্পন্ন করার পর বিমানে আরও একটি পরীক্ষা বাকি রয়েছে । পরীক্ষার ফি মোটা অংকের অর্থ পরিশোধ করতে না পারায় সে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারছেন না। একইভাবে তার ছোট বোন প্রিয়াংকা তংচংগ্যার ব্যাচেলর অফ সোস্যাল সাইন্সে ডিগ্রী নেওয়ার পর আর্থিক অনটনের কারণে উচ্চতর শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় মাঝ পথে তাদের শিক্ষা ব্যবস্থা বন্ধের উপক্রম হয়েছে।

 

নান্টু ক্ষোভের সাথে বলেন, মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতার পরিবার হিসেবে আমরা সরকারী সুযোগ-সুবিধা বলতে তেমন কিছু পায়নি। বর্তমান সরকার গঠনের পর রাঙামাটি সংরক্ষিত মহিলা সাংসদের পদটি আমার মাকে দেওয়ার কথা ছিল। কিন্তু কথিপয় ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে উক্ত পদটি থেকেও আমার মাকে বঞ্চিত করা হয়। একইভাবে বর্তমানে রাঙামাটি জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদটি আমার মা শান্তনা চাকমা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এপদটিও যাতে তিনি না পায় তার জন্য ষড়যন্ত্রকারীরা পুনরায় তৎপর হয়ে উঠেছে। একজন মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতার সন্তান হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করছি যাতে জেলা পরিষদের উক্ত পদে শান্তনা চাকমাকে নিযুক্ত করা হয়।

 

 এ ব্যাপারে শান্তনা চাকমার দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা অনিল চন্দ্র তংচংগ্যার স্ত্রী হিসেবে আমি উক্ত পদ পাওয়ার আশাবাদি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ