• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি জেলায় সরকারি কর্মকর্তাদের মাঝে ৭০টি ট্যাবলেট পিসি বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2015   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি জেলায় সরকারি কর্মকর্তাদের মাঝে ৭০টি ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ট্যাবলটে পিজি বিতরণ করেন। রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তানভীর আজম সিদ্দিকী, আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ খানসহ জেলা প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দিন বদলের অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় সরকার ই-গর্ভনেন্স সিষ্টেমের দিকে ধাবিত হচ্ছে সরকার। তাই দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিদেরকে একটি ডিজিটাল ফ্রেমে এনে আরো দ্রুতগতিতে কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে রাঙামাটি জেলায় ৭০জন সরকারি কর্মকর্তাকে বিশেষ প্রযুক্তি সম্পন্ন পারসোনাল পিসি ট্যাব প্রদান করা হচ্ছে। সরকারি সেবা জনগণের দ্বোরগোড়ায় পৌছে দিতে এই উদ্যোগ সময়োপযোগী বলে তিনি মন্তব্য করেন।

 

উল্লেখ্য,রাঙামাটি জেলার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বমোট ৭০ জন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গর্ভামেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্পের আওতায় চীনের তৈরি হুয়াই ব্র্যান্ডের ট্যাবলেট ৭০টি বিশেষ ধরনের ট্যাব সরবরাহ করা হয়। এটির মাধ্যমে দেশের সরকার প্রধানের সাথে ভিডিও কনফারেন্সসহ বিভিন্ন স্থান থেকে নিজের দপ্তরে কর্মকান্ড পরিচালনা করতে পারবেন সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্তাগণ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ