• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামায় নিরাপত্তা চেয়ে এক সাংবাদকর্মীর থানায় জিডি

Published: 18 Aug 2016   Thursday

লামায় নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের(জিডি) করেছেন সংবাদকর্মী মো. সেলিম উদ্দিন(৩০)। তিনি আজিজনগর সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও বান্দরবান থেকে প্রকাশিত দৈনিক মৈত্রী পত্রিকার আজিজনগর প্রতিনিধি। 

 

দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, আজিজনগর ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার বিষয়ে সংবাদ পরিবেশন করেন সাংবাদিক সেলিম। প্রকাশিত সংবাদে জের ধরে তাকে প্রাণনাশের হুমকিসহ গালিগালাজ ও খারাপ মন্তব্য করেন একই এলাকার বদিউল আলমের ছেলে এইচ.এম জাহাঙ্গীর ও মৃত ফজু মিয়ার ছেলে মীর আহাম্মদ।

 

অভিযোগে আরো জানা যায়, গেল ১৭ আগষ্ট বুধবার রাত ৯টায় আজিজনগর বাজারের ইসমাইলের মোবাইলের দোকানে বসেছিলেন সেলিম। সেখানে উপস্থিত হয়ে অভিযুক্ত দুজন সেলিমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিম অবস্থা বেগতিক দেখে দৌড়ে পালিয়ে গিয়ে নিশ্চিত হামলা থেকে রক্ষা পান। পরের দিন ১৮ আগষ্ট নিরাপত্তা চেয়ে সসেলিম লামা থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ করেন।


এ ব্যাপারে অভিযুক্ত মীর আহাম্মদ জানান, আজিজনগরে তো আরো অনেক সাংবাদিক রয়েছেন তাদের সাথে কোন সমস্যা হয়ননি। এলাকার মানুষ কাজকর্ম করতে না পারলে কি করে চলবে ? সাধারন মানুষ জীবিকার প্রয়োজনে ঝিরি থেকে বালু তুলে আমরা ক্রয় করি। তিনি হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।


লামা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করতে এ.এস.আই অপু বড়ুয়াকে দায়িত্ব দেয়া হয়েছে। ঘটনার সত্যতা পেলে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ