• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

দৈনিক সাঙ্গু’র সম্পাদকের উপর হামলার প্রতিবাদে লামায় সাংবাদিকদের মানববন্ধন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2016   Monday

দৈনিক প্রিয় চট্টগ্রাম, দৈনিক সাঙ্গু ও জাতীয় দৈনিক বায়ান্ন এর সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকীকে হত্যার উদ্দেশ্যে অপহরণ চেষ্টার প্রতিবাদে সোমবার লামায় কর্মরত সকল সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

 

লামা উপজেলা পরিষদের সামনে  ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, লামা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুহুল আমিন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন, দৈনিক সাঙ্গু মো. কামরুজ্জামান, দৈনিক কক্সবাজার,দৈনিক গিরিদর্পন প্রতিনিধি-এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি নুরুল করিম আরমান, দৈনিক প্রিয় চট্টগ্রাম লামা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, জিটিভি প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. তৈয়ব আলী, দৈনিক সুপ্রভাত প্রতিনিধি এম. বশিরুল আলম, দৈনিক মৈত্রী প্রতিনিধি মো. সেলিম উদ্দিন,দৈনিক ডেসটিনি প্রতিনিধি বেলাল আহমদ, দৈনিক আজকের দেশবিদেশ প্রতিনিধি মো. শাহাব উদ্দিন, দৈনিক আজকের দর্পন বাবু মং মার্মা, সাংবাদিক আবু তাহের রানা সহ প্রমূখ। 

 

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা অতিশীঘ্রই দোষীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানান। তাছাড়া সকলে আহত সম্পাদকের সুস্থতা কামনা করেন।

 

জানা যায়, গেল ২০ আগষ্ট রাত পৌনে ২টায় চট্টগ্রামস্থ নবাব সিরাজউদ্দৌলা রোডে দৈনিক প্রিয় চট্টগ্রাম, দৈনিক সাঙ্গু ও জাতীয় দৈনিক বায়ান্ন এর সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী তার অসুস্থ এক নিকট আত্মীয়কে দেখে রিক্সা করে বাড়ি ফিরছিলেন। এসময় নম্বর বিহীর একটি সাদা হাইচ গাড়ীতে করে ৫/৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের চেষ্টা চালায়।

 

সন্ত্রাসীদের সাথে ধস্তাধস্তীর করতে গিয়ে তিনি তাদের ছুরির আঘাতে আহত হন। তবে এসময় সম্পাদক চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা সটকে পড়ে। এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ