• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

চট্টগ্রামে দৈনিক সাঙ্গু সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Aug 2016   Tuesday

চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক প্রিয় চট্টগ্রাম ও দৈনিক সাঙ্গু সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকীর উপর সন্ত্রাসী হামলা ও অপহরণ চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।

 

রাঙামাটি প্রেস ক্লাব চত্বরে সামনে  ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধন চলাকালে বক্তব্যে রাখেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি মনসুর আহম্মেদ।

 

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে কলম সৈনিকরা নিরাপত্তা হীনতায় ভুগছে। তাদের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালাচ্ছে। কারণ বর্তমান সরকারের আমলে মিডিয়ার স্বাধীনতা থাকার কারণে মিডিয়া কর্মীরা যখন এসব সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করে দিচ্ছে তখনি বারবার কলম সৈনিকদের উপর হামলা হচ্ছে।

 

বক্তারা, অবিলম্বে সম্পাদক কবির হোসেন সিদ্দিকীর উপর হামলাকারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

 

উল্লেখ্য, গেল ২০ আগষ্ট  গভীর রাতে অফিস থেকে ফেরার পথে চট্টগ্রামের নবাব সিরাজউদ্দৌলা রোডে সাংবাদিক কবির হোসেন সিদ্দিকী উপর সন্ত্রাসী হামলার শিকার হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ