• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শিশির দাশ বাবলা গুরুতর আহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2016   Tuesday

মঙ্গলবার রাঙামাটি শহরে তবলছড়িতে সড়ক দুর্ঘটনায় ঢাকাস্থ বিজনেস ফাইলের রাঙামাটি প্রতিনিধি, দৈনিক গিরিদপর্ণ পত্রিকার ফটো সাংবদিক ও রাঙামাটি সাংবাদিক ফোরমের সদস্য শিশির দাশ বাবলা গুরুতর আহত হয়েছেন। ভাগ্যক্রমে অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন আরেক সংবাদকর্মী এটিএন বাংলা ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি পুলক চক্রবর্তী।

 

জানা যায়, মঙ্গলবার সকালের দিকে রাঙামাটি পৌর চত্তরে আদিবাসী দিবসের সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে সকালে তবলছড়ি মসজিদের সামনে তার মোটর সাইকেলে সাথে একটি থ্রী হুইলার অটোরিক্সার সংঘর্ষে শিশির দাশ বাবলা গুরুতর আহত হন। এসময় শিশিরের সাথে মোটর সাইকেলের পেছনে বসা ছিলেন দৈনিক নয়াদিগন্তের ও এটিএনের প্রতিনিধি পুলক চক্রবর্তী। ভাগ্যক্রমে দুর্ঘটনায় পুলক অক্ষত অবস্থায় রক্ষা পেলেও ফটো সাংবাদিক শিশির দাশ মোটর সাইকেলসহ রাস্তায় উল্টে পড়ে ডান পায়ে গুরুতর জখম হন। পরে রাঙামাটি হাসপাতালের জরুরী বিভাগে নেয়ার পর শিশির দাশের ডান পায়ে ৮টি সেলাই পড়ে। বর্তমানে শিশির দাশ তবলছড়ি মাষ্টার কলোনীর নিজ বাসায় শয্যাশায়ী।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তবলছড়ি মসজিদের সামনে থেকে দুই সংবাদকর্মীই মোটর সাইকেল করে রওয়ানা দিলে একটি থ্রী হুইলার অটোরিক্সা তাদের ওভার টেক করে রাস্তায় উপর হঠাৎ ব্রেক ধরে অপর একটি অটোরিক্সার চালকের সঙ্গে কথা বলতে শুরু করে।

 

এ সময় আকষ্মিকভারে রাস্তার উপর অটোরিক্সা দাড়িয়ে পড়ায় শিশির দাশ তার মোটর সাইকেল নিয়ন্ত্রন হারান। ফলে ফেছন থেকে তার মোটর সাইকেলের সাথে থ্রী হুইলার অটোরিক্সার সংঘর্ষ হয় এবং মোটর সাইকেলের চালক ও আরোহী দুই সংবাদ কর্মী রাস্তায় উল্টে পড়েন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ