• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে একাত্তর টিভি’র কার্যালয় উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2016   Friday

শুক্রবার বেসরকারী টেলিভিশন একাত্তর টিভির রাঙামাটি জেলা কার্যালয় উদ্ধোধন করা হয়েছে।

 

শহরের কাঠালতলীস্থ একাত্তর টিভির রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্ধোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন ২৯৯নং আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার।

 

একাত্তর টিভি’র চট্টগ্রাম ব্যূরো প্রধান মঈন উদ্দীন দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল হক। বক্তব্যে রাখেন বিএনপি’র  জেলা জেলা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন। স্বাগত বক্তব্যে রাখেন একাত্তর টিভি’র রাঙামাটি প্রতিনিধি উছিংচা রাখাইন কায়েস।

 

এর আগে একাত্তর টিভি’র  জেলা কার্যালয়ের ফিতা কেটে উদ্ধোধন করেন উষাতন তালুকদার এমপি।

 

প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার একাত্তর টিভি’র শুভ কামনা করে বলেন, একাত্তর টিভি পার্বত্য চট্টগ্রামবাসীর সুখ-দুঃখ নিয়ে আরও বেশী কথা বলবে এবং সব সময় পাশে থাকবে। তিনি পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির সমুন্নত বৃদ্ধিতে ও এলাকায় উন্নয়নের লক্ষে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ