• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

নিউজ ২৪ এর আনুষ্ঠানিক যাত্রার উপলক্ষে রাঙামাটিতে আলোচনাসভা ও র‌্যালী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2016   Friday

বেসরকারী টেলিভিশন নিউজ ২৪ এর আনুষ্ঠানিক যাত্রার উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কেটে আলোচনা সভার সুচনা করেন রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নিবার্হী কর্মকর্তা মোঃ এস এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি মোস্তফা কামাল।

 

স্বাগত বক্তব্যে রাখেন নিউজ ২৪ এর রাঙামাটি প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু। এসময় রাঙামাটিতে কর্মরত প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভা শেষে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে নিউজ২৪ এর যাত্রা শুরু উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়।

 

সভায় পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, পার্বত্যাঞ্চলে সমস্যা, উন্নয়ন, সম্প্রীতি ও জনস্বার্থতে কাজ করবে নিউজ২৪। এ  টিভি চ্যানেল পাহাড়ের পিছিয়ে পড়া সকল জাতিগোষ্ঠী সম্প্রদায়ের সুখ, দুঃখ বাস্তব চিত্র তুলে ধরবে। একই সাথে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ