• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটি শহরে পুলিশের বিশেষ অভিযান আটক ১১

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2016   Saturday

সাড়াশি অভিযানের মাধ্যমে রাঙামাটি শহরের বিভিন্ন স্থান থেকে অন্তত ১১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে প্রাপ্ত কয়েকজনের নাম হল, আজাদ, রুবেল, সম্রাট গাজী, জয়নাল আবেদিন, মেহেদী হাসান সাকী, জাহিদুল ইসলাম, ইয়াবা ব্যবসায়ি হাশেম, ধর্মেন্দু চাকমা, বাতু চাকমা ও রাসেল চাকমা।

 

পুলিশ জানায়, দেশের বর্তমান পরিস্থিতিতে পুলিশের নানামুখি তৎপরতায় তালিকাভূক্ত জঙ্গি ও সন্ত্রাসীরা পার্বত্যাঞ্চলের দিকে এসে আতœগোপন করছে মর্মে গোয়েন্দা তথ্য রয়েছে উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে। এই কারনেই দেশের অন্যান্য জেলার ন্যায় রাঙামাটিতেও ব্লক রেইড অভিযান পরিচালনা শুরু করে রাঙামাটির পুলিশ বাহিনী।

 

বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থানে একযোগে পরিচালনা করা হয় সাড়াশি অভিযান। রাঙামাটি কোতয়ালী থানার ওসি মোহাম্মদ রশিদ ও ডিবি পুলিশ ইন্সপেক্টর মোঃ পারভেজ আলী, এসআই মোকাদ্দেছ, এসআই নাজমুল ডিবি এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পরিচালিত হওয়া ব্লক রেইড নামক এই সাড়াশি অভিযানের শুরুতেই শহরের রিজার্ভ বাজার এলাকার হোটেল আল-আমিন (যেটির আগের নাম ছিলো হোটেল লেক ভিউ) থেকে আটক করা হয় সাতজনকে। এসময় তারা সকলেই হোটেলের একটি কক্ষে অবস্থান করে টাকার বিনিময়ে জুয়া খেলায় মত্ত ছিলো বলে জানিয়েছে পুলিশ। এদিকে শহরের প্রবেশ মুখ মানিকছড়ি দিয়ে পাচারের উদ্যোশ্যে চোলাই মদ নিয়ে যাওয়ার দুই পাহাড়ি যুবককে আটক করে পুলিশ। অপরদিকে শহরের কাঠাঁলতলী এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ি হাশেমকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

 

রাঙামাটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শহিদ উল্লাহ জানিয়েছেন, সন্ত্রাস ও জঙ্গি দমনে চলমান অভিযানের অংশ হিসেবে দেশের অন্যান্য জেলার ন্যায় রাঙামাটিতে ব্লক রেইড অভিযান পরিচালিত হচ্ছে। তিনি  আরো বলেন,  সারাদেশের বর্তমানে সন্ত্রাসী ও জঙ্গি দমনে বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে বিভিন্ন অঞ্চলে। তাই সন্ত্রাসীরা অনেকটাই কোনঠাসা হয়ে পার্বত্য চট্টগ্রামের ধাবিত হতে নাপারে সেই লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশে রাঙামাটি জেলা শহরেও সাড়াশি অভিযান শুরু করেছে পুলিশ।

 

অভিযান চলমান থাকবে জানিয়ে তিনি সন্ত্রাসী ও জঙ্গিবাদের সাথে জড়িতদের ব্যাপারে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনসাধারনের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ