• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

দীঘিনালায় বিএনপি’র এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2016   Monday

খাগড়াছড়ির দীঘিনালায় বিএনপির এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম বাদল মিয়া(৪১)। এসময় তার স্ত্রী কুলসুম বিবিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের অনাথ আশ্রম এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের অনাথ আশ্রম এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপি’র সদস্য বাদল মিয়া চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতন। সোমবার সকালে চা দোকান বন্ধ দেখে স্থানীয় লোকজন দরজা খুলে দেখে গলা কাটা অবস্থায়  তার লাশ পড়ে থাকতে দেখে। পাশে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী কুলসুম বিবি। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অবস্থায় পড়ে থাকা কুলসুম বিবিকে প্রথমে দীঘিনালা এবং পরে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়। পুলিশের ধারণা, ঘটনার আগে দুর্বৃত্তরা তাদের নেশা জাতীয় কিছু খাইনো হয়েছে। তবে নিহতের স্ত্রী জ্ঞান ফিরলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

 

দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন জানান, বাদল মিয়া দীঘিনালা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী ছিলেন।

 

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বিএনপি`র নেতা বাদল মিয়ার হত্যাকাণ্ডে নিন্দা ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান,লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক হাসপাতাল প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদয়াটনের জন্য পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ