• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় বাস-সিএনজি পাহাড়ী খাদে পড়ে কমপক্ষে ২০ জন আহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2016   Sunday

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাঙামাটির বেতার কেন্দ্র এলাকায় রোববার বিকালে বাস-সিএনজির মধ্যে সংঘর্ষে পাহাড়ী খাদে পড়ে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৬ জনকে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এরা হলেন মঞ্জু দেব(৫০), রবি মোহন তংচংগ্যা(৭০), সানজিদা(৩০), বিপ্লব ধর(৪৫), মমতা চাকমা(৫৪) ও জটিলা তংচংগ্যা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস(চট্টমেট্রো-জ-০৪-০০৩১) রাঙামাটি বেতার কেন্দ্রের এলাকায় পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দেয়। এতে বাস ও সিএনজিটি প্রায় ৪০ ফুট গভীর পাহাড়ী খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন আহত হন।

 

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয় লোকজন দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি থেকে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ৬জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

রাঙামাটি জেনারেল চিকিৎসাধীন আহতরা হলেন, পিপলস চাকমা, পূর্ণবালা তংচংগ্যা, মতিলাল তংচংগ্যা, মঙ্গী দাশ, অরুন জ্যোতি চাকমা, রফিকুল ইসলাম, তুমা তংচংগ্যা, পান্না আক্তার, লিমা আক্তার, সতীশ তংচংগ্যা। তবে আহত অন্যান্যদের নাম জানা যায়নি। 


এদিকে ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে রাঙামাটি আসনের সাংসদ উষাতন তালুকদার, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন,রাঙামাটি জোন কমান্ডার লেঃ কর্ণেল মালিক সামস উদ্দিন রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটে যান।


রাঙামাটি জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক ডাঃ মংক্য সিং সাগর জানান, সড়ক দুর্ঘটনায় রাঙামাটি জেনারেল হাসপাতালে অপাতত ১৬জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৬জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ