• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রোয়াংছড়িতে জোড়া খুনের ঘটনায় পরিবারের দাবী
নিহত উক্যহ্লা ও ক্যাহ্লাথুইকে পরিকল্পিতভাবে খুন করে গণপিটুনি বলে চালিয়ে দেয়ার অভিযোগ

Published: 08 Sep 2016   Thursday

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলিখ্যং ইউনিয়নের অংগ্যপাড়ায় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় সন্ত্রাসী সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়ে হত্যা বিষয়টি আসলে পরিকল্পিত খুন বলে অভিযোগ করেছেন নিহত উক্যহ্লা মার্মা(৪০) ও ক্যাহ্লাথুই মার্মা (৩৮) এর পরিবারের লোকজন। নিহত দুজনের বাড়ি লামা উপজেলার রপসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দরদরী নয়া মার্মা পাড়ায়।


এদিকে,বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিহত ২জনকে দরদরী নয়া মার্মা পাড়া সংলগ্ন শশ্মানে দাহ করা হয়েছে। এ ঘটনায় নিহত উক্যহ্লার স্ত্রী মেনুংচিং মার্মা বাদী হয়ে রোয়াংছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেছে।


নিহত উক্যহ্লা মার্মার ছোট ভাই মংছিং হ্লা মার্মা (৩৮) জানান, তার বড় ভাই উক্যহ্লা মার্মা রোয়াংছড়ি উপজেলার আলিখ্যং ইউনিয়নের অংগ্যপাড়ায় বিয়ে করে সাত বছর যাবৎ সেখানে ঘর সংসার করছেন। তার ১মেয়ে ও ১ছেলে রয়েছে। উক্যহ্লা মার্মার স্ত্রী মেনুংচিং মার্মা অংগ্যপাড়া কারবারী আচেম প্রু মার্মার ছোট ভাই মৃত থোয়াংগ্যপ্রু মার্মার মেয়ে।


তিনি উক্যহ্লা মার্মা উক্ত অংগ্যপাড়ার জামাই তাই কিভাবে সে সন্ত্রাস হয় প্রশ্ন করে আরো বলেন,মূলত অংগ্যপাড়া কারবারী আচেম প্রু মার্মার ছেলে থোয়াইচিমং মার্মা উক্যহ্লা মার্মার স্ত্রী মেনুংচিং মার্মার জায়গা জমির লোভে তার ভাই উক্যহ্লাকে হত্যা করেছে। উক্যহ্লা মার্মা তার শশুর বাড়ি এলাকায় দিনমজুরী করে জীবিকা নির্বাহ করত।


অপর নিহত ক্যাহ্লাথুই মার্মার ছোট ভাই ক্য প্রু অং মার্মা (শিক্ষক) বলেন, তার বড় ভাই রোয়াংছড়ি উপজেলার আলিখ্যং ইউনিয়নের অংগ্যপাড়ায় ৪মাস আগে দিনমজুরী করতে যায়। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় অংগ্যপাড়া কারবারী আচেম প্রু মার্মার ছেলে থোয়াইচিমং মার্মা দা দিয়ে কুপিয়ে উক্যহ্লা মার্মাকে হত্যা করলে বিষয়টি দেখে ফেলে তার বড় ভাই ক্যাহ্লাথুই মার্মা। উক্যহ্লা মার্মা হত্যার স্বাক্ষী মুছে ফেলতে পুনরায় কারবারী আচেম প্রু মার্মার ছেলে থোয়াইচিমং মার্মা তার ভাইকে খুন করেছে। বিভিন্ন পত্র-পত্রিকায় তার বড় ভাই ক্যাহ্লাথুই মার্মার নাম ভুলে হ্লামং মার্মা লেখা হয়েছে।


এ বিষয়ে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর আলী জানান, বুধবার নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত উক্যহ্লা মার্মার স্ত্রী মেনুংচিং মার্মা বাদী হয়ে থোয়াইচিমং মার্মাকে খআসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ