• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা গবেষনা প্রতিবেদন তৈরিতে রাঙামাটি পরিদর্শন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2016   Monday

গবেষনা প্রতিবেদন তৈরির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাঙামাটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে রাঙামাটির গণ মাধ্যমকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


রোববার সন্ধ্যায় রাঙামাটি ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর ট্রেনিং ইন্সটিটিউট (এফডব্লিউভিটিআই) মিলনায়তনে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রফেসর ড. আবুল হাসান চৌধুরী, সহকারী অধ্যাপক ড.অনুপম হীরা মন্ডল। আলোচনায় অংশ নেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, এফডব্লিউভিটিআই এর অধ্যক্ষ ওবায়দুর রহমান সরদার, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, সমকালের স্টাফ রিপোটার সত্রং চাকমা, সময় টিভির রাঙামাটি প্রতিনিধি হেফাজুতুল বারী সবুজ, ইন্ডিপেনডেন্ট টিভির রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা ।


মতবিনিময় সভায় বলা হয়, পাহাড়ের প্রাকৃতিক নৈসর্গিক এলাকা ও তাতে বসবাসকারী জনজাতির জীবনযাপন সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর(লোক সংস্কৃতি) বিভাগের একদল শিক্ষার্থী গবেষনা প্রতিবেদন তৈরি করতে রাঙামাটিতে বেছে নেন। এ গবেষনা প্রতিবেদনে পার্বত্য রাঙামাটি অঞ্চলের মানুষের জীবন যাপন পদ্ধতি ও তাদের দুঃখ-দুদর্শা, বঞ্চনা, আনন্দ, বেদনা, আশা আকাংখা আর স্বপ্ন কল্পনার কথা স্থান পাবে।


জানা গেছে, লোক সংস্কৃতির বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা গ্রহণের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১৬সালের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের একটি দল বর্তমানে রাঙামাটিতে অবস্থান করছেন।

 

আরো জানা যায়,বিশ্ববিদ্যালয়ের দুজন তত্ববধায়ক শিক্ষককের নির্দেশনায় শিক্ষার্থীরা পার্বত্য রাঙামাটির সকল জনজাতি বর্ণ ও গোত্রের লোকজনের সঙ্গে মিলিত হবেন এবং পাহাড়ী প্রাকৃতিক ও ভৌগলিক পরিবেশকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীরা এ অঞ্চলের মানুষের জীবন যাপন পদ্ধতি সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন।

 

সংগৃহীত এই তথ্য উপাত্ত উপলদ্ধিতে এনে তাদের দুঃখ-দুদর্শা, বঞ্চনা, আনন্দ, বেদনা, আশা আকাংখা আর স্বপ্ন কল্পনা সম্পর্কে জেনে এ গবেষনা প্রতিবেদন তৈরী করা হবে। পরবর্তিতে এ সংগৃহীত তথ্য ও অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে সামাজিক বিজ্ঞান গবেষনা রিতি পদ্ধতি অনুযায়ী শিক্ষার্থীরা একটি গবেষনা প্রতিবেদন তৈরী করবেন।

 

এ প্রতিবেদন তৈরীতে শিক্ষার্থীরা এলাকার সকল স্থরের মানুষের সাহায্য সহযোগিতা কামনা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ